
নিউজ ডেস্কঃ গতকাল বুধবার রাত ১১টার দিকে খুলনার খালিশপুর থানা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক রাকিবুল ইসলামকে ইয়াবাসহ গ্রেপ্তার করেছে পুলিশ। খুলনা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা শাখার এসআই শাহ জাহান জানান,গোপন সংবাদের ভিত্তিতে রাকিবুলের শরীর তল্লাশি করলে ৫ পিস ইয়াবা পাওয়া যায়। পরে তাকে গ্রেপ্তার করা হয়। এ ব্যাপারে থানায় মামলার প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন তিনি।