News71.com
 Bangladesh
 03 May 17, 10:43 PM
 215           
 0
 03 May 17, 10:43 PM

দেশে খেলাপি ঋণের পরিমাণ ৪৪ হাজার ৮০১ কোটি টাকা ।। সংসদে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত  

দেশে খেলাপি ঋণের পরিমাণ ৪৪ হাজার ৮০১ কোটি টাকা ।। সংসদে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত   

নিউজ ডেস্কঃ অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছেন,বিভিন্ন সরকারি ব্যাংকে ব্যাক্তি ও প্রতিষ্ঠান খাতে খেলাপি ঋণের পরিমাণ ৪৪ হাজার ৮ শত ১ কোটি ৯৯ লাক্ষ টাকা। স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে দশম সংসদের ১৫তম অধিবেশনের আজ বুধবারের বৈঠকের প্রশ্নোত্তর পর্বে এম,এ,আউয়ালের (লক্ষ্মীপুর-১) লিখিত প্রশ্নের জবাবে তিনি এসব তথ্য দেন। অর্থমন্ত্রী জানান,বাংলাদেশ ব্যাংকের সিআইবি ডাটাবেজ রক্ষিত ফেব্রুয়ারি ২০১৭ ভিত্তিক ঋণ তথ্যের ভিত্তিতে চলতি ২০১৬-১৭ আর্থ বছরের প্রথম ছয় মাসে সকল সরকারি ব্যাংকের খেলাপি ঋণের বিপরীতে নগদ আদায়ের পরিমাণ ১ হাজার ৭ শত ৬৫ কোটি টাকা।

এদিকে,এম,এ,আউয়ালের লিখিত অপর এক প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী বলেন, চলতি অর্থবছরের মার্চ পর্যন্ত সাময়িক রাজস্ব আহরণের পরিমাণ ১ লাখ ২৬ হাজার ৩৫৬ দশমিক ৭৩ কোটি টাকা। বিগত ২০১৫-২০১৬ অর্থবছরে একই সময়ে রাজস্ব আহরিত হয়েছিল ১ লাখ ৫ হাজার ৪৩৮ দশমিক ৪৭ কোটি টাকা। অর্থাৎ বিগত অর্থবছরের একই সময়ের তুলনায় ২০ হাজার ৯৮১ দশমিক ২৬ কোটি টাকা বেশি রাজস্ব আদায় হয়েছে বলেও জানান মন্ত্রী।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন