News71.com
 Bangladesh
 03 May 17, 10:41 PM
 241           
 0
 03 May 17, 10:41 PM

বাংলাদেশ ছাত্রলীগ মেধাবীদের ছাত্রসংগঠন ।। সাইফুর রহমান সোহাগ  

বাংলাদেশ ছাত্রলীগ মেধাবীদের ছাত্রসংগঠন ।। সাইফুর রহমান সোহাগ   

নিউজ ডেস্কঃ বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি সাইফুর রহমান সোহাগ বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষিত ডিজিটাল বাংলাদেশ গড়ার জন্য শিক্ষার বিকল্প নেই। প্রধানমন্ত্রী শিক্ষার ওপর গুরুত্ব দিয়েছেন,বিনামূল্যে স্মাতক পাশ করার ব্যবস্থা করেছেন। ছাত্রলীগের নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন,বাংলাদেশ ছাত্রলীগ মেধাবীদের সংগঠন। অছাত্র-অস্ত্রবাজ, মাদকাসক্তদের স্থান ছাত্রলীগে নেই।

আজ বুধবার দুপুরে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের ১ম বার্ষিক সম্মেলনে এ আহ্বান জানান তিনি। বিশ্ববিদ্যালয়ের গাহি সাম্যের গান মঞ্চে অনুষ্ঠিত এই সম্মেলনের উদ্বোধন করেন ছাত্রলীগ সভাপতি। এতে প্রধান অতিথি ছিলেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ডা. দীপু মনি এমপি। প্রধান বক্তার বক্তব্য রাখেন ছাত্রলীগের সাধারণ সম্পাদক এস এম জাকির হোসাইন।

জ্ঞান অর্জনে পড়াশোনার কোন বিকল্প নেই উল্লেখ করে ছাত্রলীগ সভাপতি সাইফুর রহমান সোহাগ বলেন,জাতির পিতার নিজ হাতে গড়া এ ছাত্রসংগঠনটি ইতিহাস ও ঐতিহ্যের সঙ্গে মিশে আছে। মেধাবী ও সাহসী শিক্ষার্থীরাই ছাত্রলীগ করে। তাই ছাত্রলীগের ইতিহাস ও ঐতিহ্য রক্ষায় এ সংগঠনের নেতা-কর্মীদের আরও বেশি করে জ্ঞান অর্জন করতে হবে। এসময় বঙ্গবন্ধুর ‘অসমাপ্ত আত্মজীবনী’ ও ‘কারাগারের রোজনামচা’ বইটি প্রত্যেককে পড়ার আহ্বানও জানান তিনি।

সোহাগ বলেন,মেধাবী ও সাহসী শিক্ষার্থীরাই ছাত্রলীগ করে। আমরা যারা জাতির পিতার নেতৃত্বে যুদ্ধ করতে পারিনি,তারা এখন প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে উন্নয়নে অংশ নিবো। এ সময় আগামী জাতীয় সংসদ নির্বাচনে জয় পেতে সরকারের উন্নয়ন কর্মকাণ্ড¬গুলো জনগণের কাছে তুলে ধরতে ছাত্রলীগের তৃণমূল নেতাকর্মীদের প্রতি নির্দেশ দেন তিনি।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন