News71.com
 Bangladesh
 03 May 17, 10:38 PM
 224           
 0
 03 May 17, 10:38 PM

আগামী ২০ মে জেলার শীর্ষ নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বৈঠক।।

আগামী ২০ মে জেলার শীর্ষ নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বৈঠক।।


নিউজ ডেস্কঃ সারা দেশের জেলা কমিটির শীর্ষ ৫নেতাদের নিয়ে আগামী ২০ মে বৈঠক করবেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা। বৈঠকটি গণভবনে অনুষ্ঠিত হবে। বৈঠকে সকল সাংগঠনিক জেলার সভাপতি,সাধারণ সম্পাদক,প্রচার সম্পাদক,দপ্তর সম্পাদক এবং তথ্য ও গবেষণা সম্পাদকদের আমন্ত্রণ জানানো হবে। আজ বুধবার বিকেলে ধানমন্ডিস্থ আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা উপ-কমিটির সভা শেষে সংবাদ সম্মেলনে এই তথ্য জানান আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ।

শেখ হাসিনা বলেন,২০ মে জেলার শীর্ষ নেতাদের মধ্যে সরকারের উন্নয়নের তথ্যচিত্র,ভিডিও ফুটেজ সিডি আকারে বিতরণ করা হবে। সেগুলো সারা দেশের মানুষদের মধ্যে ছড়িয়ে দেওয়া হবে। এছাড়া বিএনপির আগুন সন্ত্রাস এবং বিএনপি মানেই যে আগুন ও মানুষ হত্যার দল সেগুলোর তথ্যচিত্রও হালনাগাদ করে তুলে ধরা হবে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন