News71.com
 Bangladesh
 03 May 17, 10:36 PM
 183           
 0
 03 May 17, 10:36 PM

অতি উৎসাহী কর্মকর্তা-কর্মচারীরা সরকারকে বিপথগামী করছে।। প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমান সিনহা  

অতি উৎসাহী কর্মকর্তা-কর্মচারীরা সরকারকে বিপথগামী করছে।। প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমান সিনহা   

নিউজ ডেস্কঃ প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমান সিনহা বলেছেন,অতি উৎসাহী কিছু কর্মকর্তা-কর্মচারী সরকার প্রধানকে ভুল রিপোর্ট দিয়ে বিচার বিভাগের ক্ষতি করছে এবং সরকারকে বিপথগামী করছে। যে কারণে আইনের শাসন প্রতিষ্ঠা করা যাচ্ছে না। এতে বিচার বিভাগের ক্ষতি হচ্ছে,জনগণ ও রাষ্ট্রের ক্ষতি হচ্ছে,আইন-শৃ্ঙ্খলার ক্ষতি হচ্ছে। আজ বুধবার দুপুরে জয়পুরহাটে জেলা বারের সংবর্ধনা সভায় তিনি এ কথা বলেন।

প্রধান বিচারপতি আক্ষেপ করে আরও বলেন,আগে ফুল কোর্টের সিদ্ধান্তগুলো নিয়ম মতো বাস্তবায়ন হতো,এখন সেগুলো হয় না। কারণ,প্রধানমন্ত্রীকে ভুল বুঝানো হয়। আমি এর চেয়ে বেশি কিছু বলতে চাই না,এতে তারা বিব্রত বোধ করবেন। এ সময় তিনি আইনের শাসন প্রতিষ্ঠার জন্য বিচার নিজের হাতে তুলে না নিতে আইনজীবীদের পরামর্শ দিয়েছেন। একই সঙ্গে আইনের শাসন প্রতিষ্ঠার জন্য আইনজীবীদের আরো এগিয়ে আসার আহ্বান জানান প্রধান বিচারপতি।

এস কে সিনহা বলেন,বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। যদি আইনের শাসন প্রতিষ্ঠা না হয় তাহলে বাংলাদেশ উন্নত দেশে পরিণত হবে না। দেশের জনগণ, বিচার প্রার্থীরা ক্ষতিগ্রস্ত হবে এবং অর্থনীতি দুর্বল হয়ে পড়বে।প্রধানমন্ত্রীকে ধন্যবাদ দিয়ে প্রধান বিচারপতি বলেন,তিনি (প্রথানমন্ত্রী) বিচার বিভাগের জন্য যথেষ্ঠ আন্তরিক কিন্তু কিছু মানুষ তাকে ভুল বুঝাচ্ছেন। এতে সরকারের ভাবমূর্তি ক্ষুন্ন হচ্ছে

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন