News71.com
 Bangladesh
 03 May 17, 05:48 PM
 179           
 0
 03 May 17, 05:48 PM

ওয়ালটনের করা দুই মামলাতেই জামিন পেলেন সাংবাদিক আহমেদ রাজু।।

ওয়ালটনের করা দুই মামলাতেই জামিন পেলেন সাংবাদিক আহমেদ রাজু।।

নিউজ ডেস্কঃ নিম্নমানের পণ্য ও ক্রেতাদের ভোগান্তি নিয়ে সংবাদ প্রকাশ করায় তথ্য প্রযুক্তি আইনে ওয়ালটনের করা মামলায় জামিন পেয়েছেন সাংবাদিক আহমেদ রাজু। সেই সাথে চাঁদাবাজি মামলায়ও তিনি জামিন পেয়েছেন। তাই তার মুক্তিতে আর কোন বাধা নেই। এর আগে আজ মহানগর হাকিম আহসান হাবিবের আদালত তথ্য প্রযুক্তি আইনের মামলায় তাকে জামিন দেন। প্রসঙ্গত,গত ২৩ এপ্রিল 'নতুনসময়.কম'এ ‘ওয়ালটন মোবাইল ক্রেতাদের গলার কাঁটা’ শিরোনামে এবং ২৪ এপ্রিল ‘ওয়ালটন মোবাইলের ভোগান্তি, ক্ষোভে উত্তাল ফেসবুক’ শিরোনামে দুইটি প্রতিবেদন প্রকাশ করা হয়। এতে ক্ষুব্ধ হয়ে গত শনিবার রমনা থানায় তথ্যপ্রযুক্তি আইনে একটি মামলা করেন ওয়ালটন গ্রুপের আইন বিভাগের সহকারী পরিচালক টিএম আব্দুল্লাহ আল ফুয়াদ।

এ মামলায় অনলাইনভিত্তিক সংবাদমাধ্যম নতুন সময়.কমের সম্পাদক শওগাত হোসেন,নির্বাহী সম্পাদক আহমেদ রাজু ও ডেইলি শেয়ার বিজ-এর নিজস্ব প্রতিবেদক নিয়াজ মাহমুদ সোহেলকে আসামি করা হয়।পরদিন রোববার পল্টন থানায় চাঁদাবাজি ও হুমকি দেয়ার অভিযোগে নতুনসময়.কমের শওগাত হোসেন,আহমেদ রাজু ও বিপণন কর্মকর্তা সালাহ উদ্দিনের বিরুদ্ধে আরেকটি মামলা করেন ওয়ালটন গ্রুপের সহকারী পরিচালক রবিউল ইসলাম।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন