News71.com
 Bangladesh
 03 May 17, 05:43 PM
 247           
 0
 03 May 17, 05:43 PM

হাওয়া ভবনের হোতারা আর ক্ষমতায় আসতে পারবে না ।। এনামুল হক শামীম

হাওয়া ভবনের হোতারা আর ক্ষমতায় আসতে পারবে না ।। এনামুল হক শামীম

নিউজ ডেস্কঃ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক একেএম এনামুল হক শামীম বলেছেন,ধারা অব্যাহত রাখতে জনগণ শেখ হাসিনাকে আবারও প্রধানমন্ত্রী নির্বাচিত করবে। কারণ শেখ হাসিনা ক্ষমতায় থাকলে দেশ এগিয়ে যায়। দেশের মানুষ শান্তিতে ও নিরাপদে থাকে। তিনি বলেন,বাংলাদেশের মাটিতে আর হাওয়া ভবনের হোতারা ক্ষমতায় আসতে পারবে না। যারা ক্ষমতায় থেকে সরকারের ভেতরে আরেকটি সরকার সৃষ্টি করে দেশের অর্থ লুটপাট করে বিদেশে পাচার করে। সেই বিএনপি নেত্রী খালেদা জিয়া-তারেক রহমানের দেশের মানুষ দেখতে চায় না। আজ বুধবার দুপুরে ধানমন্ডিতে তার কার্যালয়ে ব্রাহ্মণবাড়িয়া জেলার আশুগঞ্জ উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাবৃন্দের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

এনামুল হক শামীম বলেন,জননেত্রী শেখ হাসিনার দুই মেয়াদে দেশে যত উন্নয়ন হয়েছে,স্বাধীনতার ২৮ বছরে সে উন্নয়ন হয়নি। কারণ সে সময় স্বাধীনতা পক্ষের শক্তি ক্ষমতায় ছিল না। তারা ক্ষমতায় এসে দেশের উন্নয়ন নয়,নিজের উন্নয়নে ব্যস্ত ছিল। দেশের অর্থ লুটপাট করে বিদেশে পাচার করেছে। তাদের কাছে ক্ষমতা ছিল ভোগের বস্তু। অথচ ১৯৯৬ সালে শেখ হাসিনার সরকার ক্ষমতায় আসার পর মানুষ উপলদ্ধি করতে পারে ক্ষমতায় আসা মানে দায়িত্ব। দেশের কাজ করা। গত দুই মেয়াদে দেশের অভ্যূতপুর্ব উন্নয়ন হয়েছে। দেশের মানুষ শেখ হাসিনার সরকারের প্রতি আস্থাশীল। আগামীতেও আওয়ামী লীগ জনগণের ভোটের মাধ্যমে ক্ষমতায় আসবে। এ জন্য তৃণমূল নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হওয়ার বিকল্প নেই। ঐক্যবদ্ধ আওয়ামী লীগকে কেউ হারাতে পারে না। তাহলেই বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা ও দেশরত্ন শেখ হাসিনা ঘোষিত ভিশন ২০৪১ বাস্তবায়ন সম্ভব হবে।


এনামুল হক শামীম বলেন,আওয়ামী লীগ যখন ঐক্যবদ্ধ হয়,তখন যে কোনো কঠিন কাজ সহজেই করতে পারে। ১৯৯৬ সালে ঐক্যবদ্ধ হয়েছিলাম বলেই প্রথমবারের মতো ক্ষমতায় এসেছিলাম। ২০০১ সালে আমাদেরকে ষড়যন্ত্র করে পরাজিত করা হয়েছিল। এরপর ১/১১ সময়ে নিজেরা ঐক্যবদ্ধ ছিলাম বলেই নেত্রীকে কারামুক্ত করেছিলাম। ২০০৮ সালে এবং ২০১৪ সালে নির্বাচনে ঐক্যবদ্ধ হওয়ার কারণেই ক্ষমতায় আসতে পেরেছি। দলের স্বার্থ বাদ দিয়ে ব্যক্তি স্বার্থ নিয়ে দ্বন্দ্ব সৃষ্টিকারীদের ছাড় দেওয়া হবে না। থানা-ইউনিয়ন কমিটি ঢেলে সাজানোর নির্দেশ দিয়ে এনামুল হক শামীম বলেন, নির্বাচনের আগে দলকে শক্তিশালী করতে মেয়াদোত্তীর্ণ কমিটির সম্মেলনের মাধ্যমে নতুন রক্ত সঞ্চার করতে হবে। কোন পকেট কমিটি যেন না হয় সেদিকে খেয়াল রাখতে হবে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন