
নিউজ ডেস্কঃ স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন,সুনামগঞ্জের দুর্দশাগ্রস্ত কৃষকদের এবার সারাবছরই বিনামূল্যে ফ্রি চিকিৎসা দেওয়া হবে। কমিউনিটি ক্লিনিক,উপজেলা সদর হাসপাতাল,জেলা সদর হাসপাতালে কৃষকরা চিকিৎসা নেবেন। প্রয়োজনে বিশেষ চিকিৎসক টিমও হাওরাঞ্চলে কাজ করবে। সুনামগঞ্জ জেলার দক্ষিণ সুনামগঞ্জের পাগলা মডেল হাইস্কুলের মাঠে আজ বুধবার দুপুরে বন্যায় ও ঢলে ক্ষতিগ্রস্ত কৃষকদের হাতে ত্রাণ তুলে দেওয়ার সময় তিনি এ কথা বলেন।
এসময় স্বাস্থ্যমন্ত্রী আরোও বলেন,মাননীয় রাষ্ট্রপতি,প্রধানমন্ত্রী ও ত্রাণমন্ত্রী থেকে শুরু করে সমস্ত এমপি মন্ত্রীরা কয়দিন ধরে ত্রাণ তৎপরতা চালাচ্ছেন। মাননীয় রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী এই হাওরাঞ্চলে এসে ঘুরে গেছেন। বেগম খালেদা জিয়া ঢাকায় বসে মায়া কান্না করছেন। কিন্তু আমরা সবাই আসছি। ঢাকায় বসে বড় বড় কথা বলাই তার রাজনীতি। স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম সুনামগঞ্জে ১২৮টি মেডিকেল টিম কাজ করার কথা জানিয়ে বলেন,সকল ক্ষতিগ্রস্ত কৃষক পরিবারেরই চিকিৎসা সেবা নিশ্চিত করা হবে।