
নিউজ ডেস্কঃ সংসদ সদস্য ও জেলা প্রশাসকদের সঙ্গে তো আমার সব সময়ই কথা হয়,আমি জনগণের কাছ থেকেই তাদের সমস্যার কথা জানতে চাই। তারা কী কী সমস্যার মুখোমুখি হচ্ছেন- তা তাদের কাছ থেকেই শুনতে চাই। আজ বুধবার সন্ত্রাস ও জঙ্গিবাদ মোকাবেলা প্রসঙ্গে গণভবনে ঢাকা বিভাগের জেলা প্রশাসকদের সঙ্গে ভিডিও কনফারেন্সের সময় এসব কথা বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
প্রধানমন্ত্রী বলেন,জঙ্গিবাদ একটি বৈশ্বিক সমস্যা। তবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দক্ষতায় বড় ধরনের জঙ্গিবাদ থেকে জনগণ রক্ষা পেয়েছে। এ সময় সন্ত্রাস ও জঙ্গিবাদ মোকাবেলায় সব শ্রেণি পেশার মানুষের সহযোগিতা চান প্রধানমন্ত্রী।