News71.com
 Bangladesh
 03 May 17, 01:36 PM
 164           
 0
 03 May 17, 01:36 PM

কাজের সন্ধানে ঢাকায় এসে লাশ হলেন ফারুক  

কাজের সন্ধানে ঢাকায় এসে লাশ হলেন ফারুক   

নিউজ ডেস্কঃ রাজধানীর যাত্রাবাড়ি এলাকায় যাত্রীবাহী বাসের ধাক্কায় মো. ফারুক হোসেন (৫৫) নামের এক ব্যক্তি মারা গেছেন। বুধবার দুপুরে এ দুর্ঘটনা ঘটে। নিহত ফারুক হোসেনের আত্মীয় মনির হোসেন বলেন, ফারুক কাজের সন্ধানে গ্রাম থেকে সকালে ঢাকায় আসেন। পরে তার এক ভাইয়ে বাসায় যাওয়ার জন্য বেলা সাড়ে ১১টার দিকে যাত্রাবাড়ী শহীদ ফারুক সড়কে পৌঁছালে একটি যাত্রীবাহী বাস তাকে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। পরে তাকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক বেলা পৌনে ১২টার দিকে তাকে মৃত ঘোষণা করেন। নিহত ফারুক হোসেন ঝালকাঠির নলছিটি উপজেলার কান্দেবপুর গ্রামের ইয়াকুপ আলীর ছেলে। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ উপপরিদর্শক বাচ্চু মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, ফারুকের লাশটি মর্গে রাখা হয়েছ

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন