News71.com
 Bangladesh
 03 May 17, 01:35 PM
 219           
 0
 03 May 17, 01:35 PM

জাবির বটতলার খাবারের মানোন্নয়নে শিক্ষকদের ঝটিকা অভিযান

জাবির বটতলার খাবারের মানোন্নয়নে শিক্ষকদের ঝটিকা অভিযান

জাবি প্রতিনিধি: জাবি বটতলার খাবারের মানোন্নয়ন ও পরিবেশনের স্বাস্থ্যকর পরিবেশ নিশ্চিত করার লক্ষে খাবারের মানোন্নয়ন ও মূল্য তালিকা পূণনির্ধারণ যৌথ কমিটি মঙ্গলবার (২ মে) সন্ধ্যায় মিটিং শেষে বটতলার দোকানগুলোতে ঝটিকা অভিযান পরিচালনা করে। এ সময় বাসি পঁচা খাবার বিক্রি করায় বটতলার ছয়টি খাবারের দোকানের বরাদ্ধ বাতিল ও জরিমানা করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।এ অভিযানের বাস্তব চিত্র তুলে ধরে অভিযানের নেতৃত্বদানকারী শিক্ষক ড. মো. কামরুল হাসান বলেন, অনেক দোকানে বাসি পঁচা খাবার খাওয়ানো হচ্ছে। তাছাড়া বাসি পঁচা মাছ ও মাংস দিয়ে নানা ধরনের ভর্তা তৈরি করা হয়। এগুলো আবার ফ্রিজে রেখে খাওয়ানো হচ্ছে। এছাড়া নোংরা পরিবেশে খাবার রান্না ও পরিবেশন করা হচ্ছে।

ফলে মওলানা ভাসানী হলের অধীনে দোকানগুলোর মধ্যে সালাম ও হারুন অর রশিদের দোকান এবং আ ফ ম কামাল উদ্দিন হলের অধীনে মনোয়ারের দোকান বরাদ্ধ বাতিল করা হয়েছে এবং শাহাজাহান ও মালেকের দোকানকে পাঁচ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে। দোকান বরাদ্ধ বাতিল করলেই কি সমস্যার সমাধান হবে এমন এক প্রশ্নের জবাবে ড.কামরুল হাসান বলেন, অভিযান শেষে আমরা একটা ড্রাফট তৈরি করেছি। এ মে মাসেই খাবারের মূল্য তালিকা নির্ধারণ এবং ছাত্র-শিক্ষক-দোকানদারদের সঙ্গে বসে বটতলার খাবারের মান এবং পরিবেশন যেন স্বাস্থ্যকর হয় সে রকম একটি নীতিমালা তৈরি করা হবে।

এদিকে বঙ্গবন্ধু হল সংলগ্ন দোকান মালিক সমিতির সভাপতি মাহবুবুল আলম বলেন, বাজারদরের সঙ্গে সামঞ্জস্য করে খাবারের মূল্য তালিকায় ন্যায্যমূল্য রাখা হলে খাবারের মান ও পরিবেশ আরো স্বাস্থ্যসম্মত করা সম্ভব।
বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা খাবারের মানোন্নয়নের জন্য শিক্ষকের পরিচালিত এ অভিযানকে সাধুবাদ জানিয়েছেন। উল্লেখ্য, বিশ্ববিদ্যালয়ের বটতলার খাবারের মানোন্নয়ন ও মূল্য তালিকা পূণনির্ধারণ করার জন্য ২৭ এপ্রিল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের প্রভোস্ট ফরিদ আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত এক মিটিং এ মওলানা ভাসানী হলের আবাসিক শিক্ষক ড. মো. কামরুল হাসানকে আহ্বায়ক করে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল, মওলানা ভাসানী হল ও আ ফ ম কামাল উদ্দিন হলের শিক্ষকদের নিয়ে মোট নয় সদস্য বিশিষ্ট একটি যৌথ কমিটি গঠন করা হয়।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন