News71.com
 Bangladesh
 03 May 17, 12:37 PM
 210           
 0
 03 May 17, 12:37 PM

নাটোরে সড়ক দুর্ঘটনায় দুই গরু ব্যবসায়ী নিহত  

নাটোরে সড়ক দুর্ঘটনায় দুই গরু ব্যবসায়ী নিহত   

নিউজ ডেস্কঃ নাটোর-বগুড়া মহাসড়কের জামতলী এলাকায় ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে দুই গরু ব্যবসায়ী নিহত হয়েছেন। আহত হয়েছে অপর দুইজন। মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে উপজেলার জামতলী এলাকায় এই দুর্ঘটনা ঘটে। হাইওয়ে পুলিশ ফাঁড়ির এস আই হাবিবুল্লাহ জানান, মঙ্গলবার রাতে জয়পুরহাট থেকে কুষ্টিয়া যাওয়ার পথে সিংড়া উপজেলার জামতলী এলাকায় একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে পড়ে যায়। এতে দুই গরু ব্যবসায়ীর মৃত্যু হয়। পরে সিংড়া থানার উপ-পরিদর্শক (এসআই) বাদশা ও হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে সিংড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। নিহতরা হলো কুষ্টিয়ার মীরপুর উপজেলার মালিহাট গ্রামের মৃত মুক্তার হোসেনের ছেলে আব্দুল মান্নান (৫০) ও এক গ্রামের পলানের ছেলে টুকু (৪০)।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন