
নিউজ ডেস্কঃ তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) আইনের ৫৭ ধারা সংশোধন করা হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। তিনি বলেন,ধারাটি যেভাবে আছে তা সেভাবে থাকবে না। এটা সংশোধন করা হবে। আইসিটি আইন সংশোধনের মাধ্যমে এটা তুলে দেওয়া হবে। বর্তমান সরকার যে অবাধ বাক্-স্বাধীনতায় বিশ্বাসী তা স্পষ্ট করতেই এটা করা হবে। গতকাল মঙ্গলবার রাতে শিশু-কিশোর সংগঠন খেলাঘর এর ৬৫তম প্রতিষ্ঠাবার্ষিকী ও ‘বজলুর রহমান ভাইয়া স্মৃতি পদক’ প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে আইনমন্ত্রী এসব কথা বলেন।
আইনমন্ত্রী সুপ্রিম কোর্ট চত্বরে স্থাপিত জাস্টিসিয়া ভাস্কর্য নিয়েও কথা বলেন। তিনি বলেন,এটা নিয়ে প্রশ্ন উঠেছে যে এটা গ্রিক দেবীর ভাস্কর্য কি না। কারণ গ্রিক দেবীর ভাস্কর্যে শাড়ি পরানো নেই। কিন্তু আমাদের সুপ্রিম কোর্টে স্থাপিত ভাস্কর্যে শাড়ি পরানো হয়েছে। ভবিষ্যত্ প্রজন্মের কাছে সঠিক তথ্য তুলে ধরার জন্য সবার প্রতি আহ্বান জানিয়ে আনিসুল হক বলেন,আসল জিনিস আমাদের নতুন প্রজন্মের সামনে তুলে ধরা হচ্ছে না। কিন্তু যেটা সত্য সেটা তুলে ধরতে হবে। মিথ্যা তুলে ধরা ঠিক নয়।