News71.com
 Bangladesh
 03 May 17, 10:41 AM
 267           
 0
 03 May 17, 10:41 AM

এনামুল হক শামীমকে হত্যাচষ্টো ঘটনায় হান্নান ফিরোজের বিরুদ্ধে মামলা চলবে।।

এনামুল হক শামীমকে হত্যাচষ্টো ঘটনায় হান্নান ফিরোজের বিরুদ্ধে মামলা চলবে।।

নিউজ ডেস্কঃ ছাত্রলীগের সাবেক সভাপতি ও আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এনামুল হক শামীমকে হত্যাচেষ্টার অভিযোগে স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা পরিচালক ড. এম এ হান্নান ফিরোজের বিরুদ্ধে চলা মামলায় হাইকোর্টের স্থগিতাদেশ স্থগিত করেছেন আপিল বিভাগের চেম্বার বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী। একই সঙ্গে হাইকোর্টের আদেশ স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষের করা আবেদনের ওপর আগামী ১৮ মে আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে শুনানির দিন ধার্য করা হয়েছে।

গত ১৩ এপ্রিল হাইকোর্ট এম এ হান্নান ফিরোজের বিরুদ্ধে মামলার কার্যক্রম স্থগিত করেন এবং মামলা কেন বাতিল করা হবে না তা জানতে চেয়ে রুল জারি করেন। হাইকোর্টের এ আদেশ স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষের করা আবেদনে গতকাল আদেশ দেন চেম্বার আদালত। ফলে হান্নান ফিরোজের বিরুদ্ধে নিম্ন আদালতে মামলা চলতে বাধা নেই বলে জানিয়েছেন আইনজীবীরা। আদালতে রাষ্ট্রপক্ষে আইনজীবী ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মাসুদ হাসান চৌধুরী পরাগ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন