News71.com
 Bangladesh
 03 May 17, 12:08 AM
 237           
 0
 03 May 17, 12:08 AM

জাবি ছাত্রলীগের জাতির জনকের প্রতি শ্রদ্ধা নিবেদন

জাবি ছাত্রলীগের জাতির জনকের প্রতি শ্রদ্ধা নিবেদন

জাবি প্রতিনিধি : জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের নবগঠিত পূর্ণাঙ্গ কমিটি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছে। গতকাল মঙ্গলবার ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরের সামনে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন জাবি ছাত্রলীগ। এ সময় বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক এস এম জাকির হোসাইন, সহ সভাপতি মাহমুদুর রহমান জনি, রাজিব আহমেদ রাসেল, মশিউর রহমান শরিফ, আল- আমিন, ইমতিয়াজ বাপ্পি।


এছাড়াও এ সময় জাবি ছাত্রলীগের সভাপতি মোঃ জুয়েল রানা, সাধারণ সম্পাদক এস এম আবু সুফিয়ান চঞ্চল, সহ সভাপতি সাইফুল ইসলাম লিমন, অনিক কুমার দেবনাথ, আলি আহসান রিফাত, রেজাউল করিম রাজু, আব্দুল্লাহ আল-মামুন রাজু, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ সাদ্দাম হোসেন, ইশতিয়াক আহমেদ, সাংগঠনিক সম্পাদক শামীম মোল্লা, আকলিমা আক্তার এশা, ক্রীড়া সম্পাদক শারমিন আক্তার সুপ্তা, দপ্তর সম্পাদক কাজী সাইফ হীরাসহ নতুন কমিটির অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। শ্রদ্ধা নিবেদন করার মাধ্যমে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের নবগঠিত পূর্ণাঙ্গ কমিটির আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হলো বলে সাংবাদিকদের জানান জাবি ছাত্রলীগের সাধারণ সম্পাদক এস এম আবু সুফিয়ান চঞ্চল।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন