News71.com
 Bangladesh
 02 May 17, 11:17 PM
 148           
 0
 02 May 17, 11:17 PM

ঢাকা বিমানবন্দরে ল্যাগেজ বহনে বেশি সময় লাগাই মুল সমস্যা : রাশেদ খান মেনন  

ঢাকা বিমানবন্দরে ল্যাগেজ বহনে বেশি সময় লাগাই মুল সমস্যা : রাশেদ খান মেনন   

নিউজ ডেস্কঃ বেসরকারি বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন বলেছেন, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কোনো সমস্যা নেই। নিয়মিত মনিটরিং করছি কোনো রকমের সমস্যা হয় না। শুধু একটি বিষয়ে আমাদের সমস্যা আছে, সেটি হলো ল্যাগেজ বহনে বেশি সময় লাগে। আজ মঙ্গলবার জাতীয় সংসদে নারায়ণগঞ্জ-৪ আসনের এমপি শামীম ওসমানের এক সম্পূরক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। এর আগে নারায়ণগঞ্জ-৪ আসনের এমপি শামীম ওসমান মন্ত্রীর কাছে প্রশ্ন রেখে বলেন, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের অবস্থা অনেক খারাপ। আমি বিদেশি বন্ধু নিয়ে বিমানবন্দরে নেমে সেখানকার পরিবেশ দেখে হতাশ হয়েছি। বাথরুমে অনেক ময়লা। পরিষ্কার করা হয় না, সিঁড়ির ময়লা পরিষ্কার করা হয় না। এত বড় একটি মন্ত্রণালয় কী করে।


জবাবে মেনন বলেন, এই প্রথম আমি এ ধরনের অভিযোগ শুনলাম। আমি মাননীয় সংসদ সদস্যর এ অভিযোগের সঙ্গে একমত হতে পারছি না। আমাদের সবকিছু নিয়ম অনুযায়ী চলছে, নিয়মিত মনিটরিং করা হয়। আমাদের বিমানবন্দরের স্ট্রাকচার একটু পুরনো তাই দেখতে অনেক জায়গায় খারাপ লাগে। কিন্তু পরিষ্কার পরিচ্ছন্নতায় কোনো কমতি নেই।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন