News71.com
 Bangladesh
 02 May 17, 10:48 PM
 149           
 0
 02 May 17, 10:48 PM

ভারত থেকে ৬০০ যাত্রীবাহি বাস ও ৫০০ ট্রাক আসছে ।। সেতুমন্ত্রী ওবায়দুল কাদের  

ভারত থেকে ৬০০ যাত্রীবাহি বাস ও ৫০০ ট্রাক আসছে ।। সেতুমন্ত্রী ওবায়দুল কাদের   

নিউজ ডেস্কঃ ভারতীয় ঋণের আওতায় এক হাজারের বেশি বাস-ট্রাকসহ সড়ক নির্মাণের সরঞ্জামাদি আনার প্রক্রিয়া এগিয়ে চলেছে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। আজ মঙ্গলবার রাজধানীর মহাখালীর সেতু ভবনে বাংলাদেশে নিযুক্ত ভারতের রাষ্ট্রদূত হর্ষ বর্ধন শ্রিংলা সঙ্গে সৌজন্য সাক্ষাতের পর সাংবাদিকদের তিনি এ তথ্য জানান। ওবায়দুল কাদের বলেন,দ্বিতীয় ধাপের ঋণচুক্তির আওতায় ভারত থেকে ৬০০ বাস ও ৫০০ ট্রাকসহ কিছু সড়ক নির্মাণ সরঞ্জামাদি বাংলাদেশের পাওয়ার কথা। সেগুলোর বৈশিষ্ট্য নিয়ে কিছু আপত্তির কথা ভারতকে জানানো হয়েছে।

খুব শিগগিরই এ যানবাহন আসার প্রক্রিয়া শুরু হবে বলে আশা প্রকাশ করে সড়ক পরিবহনমন্ত্রী বলেন,বিষয়টা এখন একটি শেইপ নিয়েছে;আশা করছি খুব শিগগিরই…যেটা আমাকে ইন্ডিয়ান হাই কমিশনার বলেছেন,টেন্ডার প্রসেসে যাচ্ছে,ট্রেন্ডার ফ্লোট হলে সেকেন্ড লাইন অব ক্রেডিটে বাস এবং ট্রাক আনার যে অন্তরায় ছিল তা দুর হয়ে যাচ্ছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সফরের সময়ে ভারতের ৪৫০ কোটি ডলারের ঋণচুক্তিতে তিনটি সড়কের প্রকল্প রয়েছে বলে জানান তিনি।

এগুলো হলো-বেনাপোল-যশোর-নড়াইল-ভাটিয়াপাড়া-ভাঙ্গা ও খাগড়াছড়ি রামগড় থেকে বাড়ইয়াহাট পর্যন্ত ফোর লেনের সড়ক নির্মাণ এবং কুমিল্লা থেকে বাহ্মণবাড়িয়া সরাইল পর্যন্ত ৮২ কিলোমিটার সড়ক চার লেনে উন্নীত করা। পরে ঢাকায় নিযুক্ত মালয়েশিয়ার হাই কমিশনার নূর আশিকিন বিনতে মোহাম্মদ তাইবের সাথে সাক্ষাৎ করেন সড়কমন্ত্রী। এ সময় সাক্ষাতের বিষয়ে ওবায়দুল কাদের বলেন,মালয়েশিয়ার পদ্মা সেতুতে আসার কথা ছিল, যাক সেই প্রকল্পটা হয়নি;তা বলে লাভ নেই। তারা নতুন করে বাংলাদেশে প্রকল্পে ইনভেস্ট করতে চান।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন