
নিউজ ডেস্কঃ রাজশাহীর গোদাগাড়ী উপজেলা থেকে শিবিরের এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। তার নাম মেসবাউল। এ সময় তার কাছ থেকে একটি রিভলবার ও গুলি উদ্ধার করা হয়েছে বলে দাবি করছে পুলিশ। আজ মঙ্গলবার ভোরে উপজেলার মাটিকাটা গ্রাম থেকে তাকে অস্ত্রসহ গ্রেপ্তার করা হয়। মেসবাউল ছাত্রশিবিরের মাটিকাটা ইউনিয়ন শাখার সভাপতি। গোদাগাড়ী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিপজুর আলম মুন্সি জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মেসবাউলকে একটি রিভলবার ও পাঁচ রাউন্ড গুলিসহ গ্রেপ্তারর করা হয়েছে। তার বিরুদ্ধে মামলা করা হয়েছে। তাকে আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে। তবে মেসবাউলের বিরুদ্ধে আগে কোনো মামলা ছিল কিনা তা জানা যায়নি।