News71.com
 Bangladesh
 02 May 17, 12:41 PM
 160           
 0
 02 May 17, 12:41 PM

চট্টগ্রামের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে দুইটি বন্দুক ও ১১ রাউন্ড গুলিসহ তিন ডাকাত গ্রেপ্তার  

চট্টগ্রামের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে দুইটি বন্দুক ও ১১ রাউন্ড গুলিসহ তিন ডাকাত গ্রেপ্তার   

নিউজ ডেস্কঃ গতকাল সোমবার বিকেল থেকে রাত পর্যন্ত চট্টগ্রামের শহীদ নগর এলাকার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে দুইটি হালকা বন্দুক ও ১১টি গুলিসহ তিন ডাকাত দলের সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তাররা হলেন- মো. ফোরকান (৩৬), মো. রাজীব (২৩) ও মো. হারুন (৩২)।


বায়েজিদ বোস্তামী থানার ওসি মোহাম্মদ মহসিন বলেন, গ্রেপ্তার হওয়া তিনজন ডাকাত দলের সদস্য। তারা চট্টগ্রাম নগরী ও আশেপাশের বিভিন্ন উপজেলায় ডাকাতিসহ বিভিন্ন অপরাধমূলক কাজে জড়িত ছিল। এদের মধ্যে ফোরকানের বিরুদ্ধে ২০০৪ সালে ডাকাতি করতে গিয়ে হত্যার অভিযোগে হাটহাজারি থানায় একটি মামলার পরোয়ানা আছে।


গতকাল বিকেলে শহীদ নগর ব্রিকফিন্ড এলাকা থেকে একটি বন্দুক ও সাতটি কার্তুজসহ ফোরকানকে গ্রেপ্তার করা হয় জানিয়ে ওসি মহসিন জানান, পরে তার স্বীকারোক্তি অনুযায়ী শহীদ নগরের বিভিন্ন হায়গায় অভিযান চালিয়ে দুটি কার্তুজসহ সহযোগী রাজীবকে এবং একটি বন্দুক ও আরও দুটি গুলিসহ হারুনকে গ্রেপ্তার করা হয়।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন