News71.com
 Bangladesh
 02 May 17, 12:34 PM
 132           
 0
 02 May 17, 12:34 PM

জামালপুর সদর ও মেলান্দহে পৃথক দুর্ঘটনায় শিশুসহ আহত ৩০।।

জামালপুর সদর ও মেলান্দহে পৃথক দুর্ঘটনায় শিশুসহ আহত ৩০।।

নিউজ ডেস্কঃ জামালপুর সদর ও মেলান্দহে আজ সোমবার বিকালে পৃথক দুর্ঘটনায় নারী ও শিশুসহ কমপক্ষে ৩০ জন আহত হয়েছে। আহতদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়ছে। প্রত্যক্ষদর্শী সুত্রে জানা গেছে,মাদারগঞ্জ উপজেলার আদারভিটা গ্রাম থেকে ৩০ জন নারী-পুরুষের একটি দল ভটভটি যোগে দুরমুট মাজারের যাচ্ছিল। ভটভটিটি আজ বিকালে জামালপুর-দেওয়ানগঞ্জ সড়কের মেলান্দহের মেঘারবাড়ি এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি সিএনজির সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে নারী-শিশুসহ ২০ জন আহত হয়। তন্মধ্যে গুরুতর আহত ৩ জনকে মেলান্দহ এবং ১৭ জনকে জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

একই দিন বিকালে টাঙ্গাইল থেকে ছেড়ে আসা বৈশাখী পরিবহণের একটি বাস জামালপুর-টাঙ্গাইল মহাসড়কের বিনন্দেরপাড়া এলাকায় পৌঁছলে বাসের উপর একটি গাছের ডাল ভেঙ্গে পড়ে। এতে কমপক্ষে ১০জন যাত্রী আহত হয়। এ খবর পেয়ে জামালপুর ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে জামালপুর জেনারেল হাসপাতালে নিয়ে ভর্তি করেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন