News71.com
 Bangladesh
 02 May 17, 12:33 PM
 146           
 0
 02 May 17, 12:33 PM

এমপি আউয়ালকে প্রধান অতিথি করায় মে দিবসের অনুষ্ঠানে আসলেন না শ্রমিক নেতারা  

এমপি আউয়ালকে প্রধান অতিথি করায় মে দিবসের অনুষ্ঠানে আসলেন না শ্রমিক নেতারা   

নিউজ ডেস্কঃ পিরোজপুরে মে দিবসের আয়োজিত কর্মসূচীতে আসেনি জেলার শ্রমিক সংগঠনের নেতাকর্মীরা। জেলা প্রশাসনের আয়োজনে মে দিবসে কর্মসূচীতে প্রধান অতিথি করা হয়েছিল পিরোজপুর সদর আসনের এমপি একেএমএ আউয়ালকে। তাকে প্রধান অতিথি করার কারণেই কর্মসূচী বর্জন করেছেন শ্রমিকরা বলে জানান শ্রমিক সংগঠনের নেতারা। একটি শ্রমিক সংগঠনের সভাপতিকে সম্প্রতি একটি হত্যা মামলায় আসামি করার জেরে এ সিদ্ধান্ত বলে জানা গেছে।

জানা যায়,আজ সোমবার মে দিবস উদযাপন উপলক্ষে সকালে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে একটি র্যা লি ও র্যা লি শেষে জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে আলোচনা সভার আয়োজন করে স্থানীয় জেলা প্রশাসন। তবে এ কর্মসূচীতে উপস্থিত ছিল না শ্রমিক সংগঠনের নেতাকর্মীরা। সংগঠনের নেতৃবৃন্দ না থাকায় কর্মসূচীতে যায়নি সিংহভাগ সাধারণ শ্রমিক। ফলে যাদের অনুষ্ঠান সেই শ্রমিকদের ছাড়াই জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের লোকজন র্যা লি বের করে এবং শেষে জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে আলোচনা সভা হয়।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন