News71.com
 Bangladesh
 01 May 17, 10:56 PM
 144           
 0
 01 May 17, 10:56 PM

হাওড়বাসীর দুর্দশা নিয়ে বেগম জিয়া মায়া কান্না করছেন।। স্বাস্থ্যমন্ত্রী নাসিম

হাওড়বাসীর দুর্দশা নিয়ে বেগম জিয়া মায়া কান্না করছেন।। স্বাস্থ্যমন্ত্রী নাসিম

 

নিউজ ডেস্কঃ হাওড় অঞ্চলের মানুষের দুঃখ-দুর্দশা নিয়ে বেগম খালেদা জিয়ার বক্তব্যকে ‘মায়া কান্না’বলে মন্তব্য করেছেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম। তিনি বলেন,সরকার হাওড় এলাকায় সার্বক্ষণিক কাজ করছে,আর বেগম জিয়া দুর্গত এলাকায় না গিয়ে ঢাকায় বসে মায়াকান্না করছে। আজ দুপুরে সিরাজগঞ্জের কাজিপুর স্বাস্থ্যকমপ্লেক্স এবং হাসপাতালে কর্মরত ডাক্তার নার্সের মৃত্যুর ঘটনায় উদ্ভুত পরিস্থিতিবে নিয়ে আলোচনা শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এইসব কথা বলেন।স্বাস্থ্যমন্ত্রী বলেন,১৯৯১ সালে ঘুর্ণিঝড়ে নিহতের সংখ্যা নিয়ে সংসদে প্রশ্ন তোলা হলে বেগম খালেদা জিয়া তুচ্ছ-তাচ্ছিল্য করে নিহতের সংখ্যা আরও বেশী হওয়া উচিত ছিল বলে মন্তব্য করেছিলেন। সেই খালেদা জিয়ার এখন হাওড় অঞ্চলের মানুষের দুঃখ দুর্দশা নিয়ে কথা বলা বেমানান।

এর আগে মোহাম্মদ হাসপাতালের চিকিৎসক মনিরুজ্জামান ও নার্স জোবায়দা খাতুনের মৃত্যুর বিষয়টি স্বাস্থ্যমন্ত্রী সরেজমিনে অবহিত হন এবং কর্মকর্তাদের সাথে বৈঠক করেন। বৈঠক শেষে স্বাস্থ্যমন্ত্রী বলেছেন,ডাক্তার নার্সের মৃত্যুর ঘটনাটি অত্যন্ত দুঃখজনক এবং বেদনাদায়ক। এ জন্য তদন্ত কমিটি গঠন করা হয়েছে। ভিসেরা পরীক্ষা করা হচ্ছে। রিপোর্ট পাবার পর ব্যবস্থা নেয়া হবে। অপরাধী যত শক্তিশালী হোক তাকে শাস্তির মুখোমুখি হতেই হবে। পরে তিনি বিয়াড়া গ্রামে নিহত নার্স জোবেদা খাতুনের বাসায় যান এবং তার পরিবারের সদস্যদের সাথে দেখা করে সমবেদনা প্রকাশ ও তার কবর জিয়ারত করেন। তিনি নিহতের পরিবারকে নগদ আর্থিক সহযোগিতা প্রদান করেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন