
নিউজ ডেস্কঃ নড়াইলে সদর উপজেলার ভান্ডারিপাড়া, বিলডুমুরতলা, সরসপুর, বাগডাঙ্গা, বরাশুলাসহ বিভিন্ন এলাকায় পাগলা কুকুরের কামড়ে ১৬ শিশুসহ অন্তত ২০ জন আহত হয়েছে। গতকাল রোববার সন্ধ্যা থেকে আজ সোমবার বিকেল পর্যন্ত এ ঘটনা ঘটে। আহতদের নড়াইল সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আহতরা হলো- প্রিয়তি বিশ্বাস (৫), সাদিয়া (৪), শুকুরোন (৫০), সোহাগ (২৪), জান্নাতি (৬), রাকায়াত (৩), রনি (৫), বনি (২৭), হাসান (৬), সুরাইয়াসহ (৯) ২০ জন। তবে, কুকুরটিকে এখনো আটক সম্ভব হয়নি। সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক আলোক কুমার বাগচী বলেন, আহতদের মধ্যে আশঙ্কাজনক অবস্থায় বাগডাঙ্গা গ্রামের টুটুল মোল্যার ছেলে সাত বছরের শিশু হাছিবকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।