News71.com
 Bangladesh
 01 May 17, 08:28 PM
 148           
 0
 01 May 17, 08:28 PM

জয়পুরহাটের ভ্যান-বাইক সংঘর্ষে স্থানীয় আওয়ামী লীগ নেতা নিহত

জয়পুরহাটের ভ্যান-বাইক সংঘর্ষে স্থানীয় আওয়ামী লীগ নেতা নিহত


নিউজ ডেস্কঃ জয়পুরহাটের পাঁচবিবিতে ব্যাটারিচালিত ভ্যানের সঙ্গে মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষে মোটর সাইকেল আরোহী স্থানীয় আওয়ামী লীগ নেতা নিহত। তার নাম আমিনুল ইসলাম। তিনি পাঁচবিবি পৌর শহরের গোহাটি এলাকার সীতা ফকিরপাড়া মহল্লার মৃত নজরুল ইসলামের ছেলে। তিনি উপজেলা বঙ্গবন্ধু প্রজন্ম লীগের আহবায়ক। আজ সোমবার বিকেলে পাঁচবিবি-উচাই সড়কে এ দুর্ঘটনা ঘটে বলে ঢাকাটাইমসকে নিশ্চিত করেছে পুলিশ। এই ঘটনায় স্থানীয় আওয়ামী লীগ নেতা-কর্মীদের মধ্যে শোক নেমে এসেছে।


প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে পাঁচবিবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আশরাফুল ইসলাম জানান, আমিনুল ইসলাম ব্যাক্তিগত কাজে মোটর সাইকেল যোগে পাঁচবিবি থেকে একই উপজেলার বাজিতপুর মিশন মোড় এলাকায় যাচ্ছিলেন। মিশনের অদূরে বিপরীতমুখি একটি ব্যাটারিচালিত ভ্যানের সাথে মুখোমুখি সংঘর্ষ হলে তিনি মোটর সাইকেল থেকে পরে গিয়ে গুরুতর আহত হন। এই দুর্ঘটনায় আহত আমিনুল ইসলামকে স্থানীয়রা উদ্ধার করে পাঁচবিবি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন বলে জানান ওসি আশরাফুল ইসলাম।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন