
নিউজ ডেস্কঃ ব্রাহ্মণবাড়িয়ায় কেন্দ্রীয় বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল আউয়াল মিন্টু বলেছেন,যে সরকার এখন রাষ্ট্র চালাচ্ছে এটি কোন রাজনৈতিক সংগঠন না এটি একটি দখলদার বাহিনী। আন্দোলন সংগ্রামে ঝাপিয়ে না পরলে এ সরকার কোনদিনও একটি সুষ্ঠু নির্বাচন দিবেনা। আন্দোলন সংগ্রামের মধ্যদিয়েই এমন একটি নির্বাচন আনতে হবে যেখানে জনগণ নিজের ভোট নিজে দিতে পারবে কোন কারচুপি থাকবেনা। তিনি আজ সোমবার বিকেলে স্থানীয় ফুলবাড়িয়া কনভেনশন সেন্টারে জেলা বিএনপি আয়োজিত কর্মী সভায় প্রধান অতিথি’র বক্তব্যে এসব কথা বলেন।
অনুষ্ঠানে জেলা বিএনপি’র সভাপতি হাফিজুর রহমান মোল্লা কচির সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় বিএনপির অর্থ বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল,প্রবাসী কল্যাণ বিষয়ক সম্পাদক সৈয়দ এ,কে,এম একরামুজ্জামান,সাবেক সচিব মুশফিকুর রহমান,জেলা বিএনপির সাধারণ সম্পাদক জহিরুল হক খোকন প্রমুখ। সভায় কেন্দ্রীয় বিএনপির নেতৃবৃন্দ সহ স্থানীয় বিএনপি ও অঙ্গ সংগঠনের তৃনমূল পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।