
নিউজ ডেস্কঃ শাহজালাল (র.আন্তর্জাতিক বিমানবন্দরে ইউএস বাংলার বিমান থেকে পরিত্যক্ত অবস্থায় ৭ কেজি ওজনের ৬০টি স্বর্ণের বার উদ্ধার করেছে ঢাকা কাস্টমস হাউজ। আজ সোমবার বিকেলে এ ঘটনা ঘটে। এ ব্যাপারে ঢাকা কাস্টমস হাউজের সহকারী কমিশনার (এসি, সি শিফট) সাইদুল ইসলাম জানান,আজ সোমবার বিকেল ৪টায় গোপন সংবাদের ভিত্তিতে ইউএস বাংলা (US bangla) এয়ারের বিএস-২০২ (BS202) ফ্লাইটের একটি সিটের নিচ থেকে এ স্বর্ণ উদ্ধার করা হয়। একটি ব্যাগের ভেতরে ৬টি হলুদ স্কসটেপের বান্ডিলের প্রতিটিতে ১০টি করে মোট ৬০টি স্বর্ণবার ছিল।
তিনি আরও জানান,প্রতিটি স্বর্ণের বারের ওজন ১১৬ গ্রাম করে। উদ্ধারকৃত স্বর্ণের বারের মোট ওজন ৬ কেজি ৯৬০ গ্রাম। উদ্ধারকৃত স্বর্ণের বারের আনুমানিক মূল্য সাড়ে ৩ কোটি টাকা। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। স্বর্ণ উদ্ধারের সার্বিক কাজে অংশ নেয় ঢাকা কাস্টমস হাউজের এয়ারপোর্ট সি শিফট।