
নিউজ ডেস্কঃ বর্ষীয়ান অভিনেতা আরিফুল হক গুরুতর অসুস্থ হয়ে কানাডার হ্যামিলটন জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন আছেন। জানা গেছে, বার্ধক্যজনিত নানান সমস্যা রয়েছে তার। বয়সের ভারে তিনি অনেকটাই দুর্বল হয়ে পড়েছেন। বর্তমানে তার কথাও বেশ জড়িয়ে যাচ্ছে। এর আগে গত ১৬ই এপ্রিল আরিফুল হক ব্রেনস্ট্রোকে আক্রান্ত হওয়ার পরপরই দ্রুত তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে দ্রুত অপারেশন করায় আরিফুল হক সেবার বিপদমুক্ত হন।
এই বর্ষীয়ান অভিনেতার ছেলে সানজার আরিফ পিয়াল তার অসুস্থ বাবার দ্রুত আরোগ্য কামনায় দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন। বর্তমানে হাসপাতালে আরিফুল হকের পাশে আছেন তার সহধর্মিণী মেহেরুন্নেসা,ছেলে পিয়াল ও তার সহধর্মিণী। আরিফুল হক অভিনীত উল্লেখযোগ্য চলচ্চিত্রগুলো হলো- ‘লালন ফকির’ ‘সারেং বউ’ বড়বাড়ির মেয়ে’ সূর্য কন্যা’ সুন্দরী’ সখি তুমি কার’ কথা দিলাম’ ‘নতুন বউ’ এখনই সময়’ পিতা মাতা সন্তান’ তোমাকে চাই’ দেশপ্রেমিক’ ‘ঘৃণা’ স্বপ্নের নায়ক’ ইত্যাদি।