
নিউজ ডেস্কঃ গাজীপুরে বাসচাপায় মিলি আক্তার (৪৫) নামে এক নারীর মৃত্যু হয়েছে। সোমবার সকালে গাজীপুর সিটি কর্পোরেশনের চান্দনা চৌরাস্তা মোড় এলাকায় এ ঘটনা ঘটে। নিহত মিলি আক্তার ভোলার আব্দুর রশিদের স্ত্রী। তার বিস্তারিত পরিচয় পাওয়া যায়নি।
নাওজোর হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই মো. আব্দুস সালাম জানান, বেলা ১১টার দিকে মিলি আক্তার চান্দনা চৌরাস্তা মোড় পার হচ্ছিলেন। এ সময় গাজীপুরগামী বলাকা পরিবহনের একটি বাস তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। তিনি আরও জানান, মরদেহ উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। বাসটি আটক করা হলেও চালক পালিয়ে গেছে