News71.com
 Bangladesh
 01 May 17, 12:46 PM
 174           
 0
 01 May 17, 12:46 PM

মার্কিন জাহাজ রক্ষায় প্রস্তুত জাপানের সর্ববৃহৎ যুদ্ধজাহাজ ইজুমো।।

মার্কিন জাহাজ রক্ষায় প্রস্তুত জাপানের সর্ববৃহৎ যুদ্ধজাহাজ ইজুমো।।

আন্তর্জাতিক ডেস্কঃ যুক্তরাষ্ট্রের একটি জ্বালানি সরবরাহকারী জাহাজকে সুরক্ষা দিতে প্রথমবারের মতো যাত্রা করেছে জাপানের সবচেয়ে বড় যুদ্ধজাহাজ ইজুমো। দেশটির সামরিক বাহিনীর ভূমিকার পরিসর বৃদ্ধি বিষয়ক বিতর্কিত একটি আইন পাসের পর এই প্রথম এমন কোনো অভিযানে হেলিকপ্টার ক্যারিয়ারটিকে পাঠানো হলো। আমেরিকান যে জাহাজটিকে ইজুমো পাহারা দিচ্ছে সেটি একটি মার্কিন নৌবহরে সরবরাহের জন্য কাছাকাছি অঞ্চলে জ্বালানি নিয়ে যাচ্ছে। ওই বহরের মধ্যে রয়েছে কার্ল ভিনসন এয়ারক্রাফট ক্যারিয়ার ও তার নেতৃত্বে চলমান কিছু যুদ্ধজাহাজ।

এই কার্ল ভিনসনের নৌবহরটিই কোরীয় উপসাগর অঞ্চলে পাঠানো হয়েছিল। এর জবাবে নর্থ কোরিয়া ওই বহরে হামলা চালানোরও হুমকি দিয়েছিল। ২৪৯ মিটার লম্বা ইজুমো’তে সর্বোচ্চ ৯টি হেলিকপ্টার বহন করা সম্ভব। এটি দেখতে যুক্তরাষ্ট্রের উভচর অ্যাসল্ট ক্যারিয়ারগুলোর মতো। যুক্তরাষ্ট্রের জ্বালানি সরবরাহকারী জাহাজটির সঙ্গে যোগ দিতে ইজুমো টোকিও’র দক্ষিণে ইয়োকোসুকায় অবস্থিত ঘাঁটি ছেড়েছে বলে নিশ্চিত করেছে জাপানের বার্তা সংস্থা কিয়োডো। এটি জাপানের পশ্চিমাঞ্চলের শিকোকু পর্যন্ত জাহাজটির সঙ্গে থাকবে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন