News71.com
 Bangladesh
 01 May 17, 12:00 PM
 150           
 0
 01 May 17, 12:00 PM

বাংলাদেশে দিন দিন বাড়ছেই চলছে আইপিএল নিয়ে জুয়া

বাংলাদেশে দিন দিন বাড়ছেই চলছে আইপিএল নিয়ে জুয়া

নিউজ ডেস্কঃ রাজধানীর মগবাজারে একটি গলির এক চায়ের দোকানের টেলিভিশনে ইন্ডিয়ান প্রিমিয়ার লীগ বা আইপিএলের ম্যাচ চলছে। কলকাতা নাইট রাইডার্স বনাম দিল্লি ডেয়ার ডেভিলস। ইনিংসের দ্বিতীয় বলে ব্যাট করছেন কলকাতার সুনীল নারিন। এ সময় দোকানের একপাশ থেকে একজন বলে উঠল- নারিন এই বলে চার মারবে, বাজি ১০০ টাকা। আরেকজন বাজি হাঁকালেন উল্টো- কোনো চার হবে না। ওই বলে সুনীল নারিন কোনো রান নিতে পারেননি। এ প্রতিবেদক ইনিংসের ছয় ওভার পর্যনন্ত ছিলেন ওই দোকানে। যার প্রতি বলেই এভাবে ধরা হয় বাজি।

আইপিএল বা এ ধরনের টুর্নামেন্টের ম্যাচ নিয়ে বাজি হচ্ছে সারা দেশেই। সমাজের উচ্চপর্র্যা য় থেকে শুরু করে শ্রমিকশ্রেণির মানুষের মধ্যেও ছড়াচ্ছে এই বাজির নামে জুয়া। এক দিনে কেউ লাখ টাকা যেমন হারাছে, আবার ১০০ টাকার বাজিদার আছে এই দলে। এখন কান পাতলে সেলুন থেকে টং-দোকানেও শোনা যায় আইপিএল বাজির দেনদরবার।

ক্রিকেট নিয়ে জুয়া এক অর্থে নতুন কিছু নয়। কিন্তু সেটা এক অন্য জগৎ। সেখানে মাফিয়াদের মতো গোষ্ঠীর বিচরণের কথাও পত্রিকায় আসে। এ জুয়ায় সংশ্লিষ্ট হয় বড় বড় তারকা খেলোয়াড়। টাকা নয়, ডলারে লেনদেন সেখানে। ক্রিকেট দুনিয়ায় এই জুয়ার শিকার হয়ে ম্যাচ পাতানো কিংবা হেরে যাওয়ার ঘটনাও কম নয়। খেলোয়াড়দের শাস্তির কথা শোনা আছে অনেক। সেই জুয়া এখন অন্য রূপে ভর করছে বাংলাদেশের অনেক সাধারণ মানুষের মধ্যে। দিন দিন বাড়ছে এর ব্যাপকতা।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন