News71.com
 Bangladesh
 01 May 17, 11:59 AM
 169           
 0
 01 May 17, 11:59 AM

ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকার শ্রমিকবান্ধব নয়: মির্জা ফখরুল

ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকার শ্রমিকবান্ধব নয়: মির্জা ফখরুল

নিউজ ডেস্কঃ বর্তমান সরকার শ্রমিকবান্ধব নয় এমন দাবি করে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘শ্রমিকের ন্যায্য অধিকার আদায়ের জন্য দেশে জনগণের সরকার প্রতিষ্ঠা করতে হবে। এজন্য সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। আজ সোমবার সকালে মহান মে দিবস উপলক্ষে র্যা্লিপূর্ব সংক্ষিপ্ত সমাবেশে ফখরুল একথা বলেন। বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল আয়োজিত বর্ণাঢ্য র্যা্লিটি নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে শুরু হয়। নাইটিঙ্গেল ও শান্তিনগর মোড় ঘুরে নয়াপল্টনে গিয়ে শেষ হয়।

সম্প্রতি চট্টগ্রামে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, ক্ষমতায় না থাকলে টাকা-পয়সা নিয়ে আপনাদের দেশ ছেড়ে পালাতে হবে। এমন বক্তব্যের প্রসঙ্গ তুলে ফখরুল বলেন, ‘তাদের কথাই প্রমাণ হয় নিজেদের অবৈধ টাকা পয়সা বাঁচাতে যেভাবেই হোক ক্ষমতায় থাকতে হবে।’

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন