News71.com
 Bangladesh
 01 May 17, 11:58 AM
 160           
 0
 01 May 17, 11:58 AM

ইউনাইটেড হাসপাতালে বাংলালিংক গ্রাহকদের ছাড়  

ইউনাইটেড হাসপাতালে বাংলালিংক গ্রাহকদের ছাড়   

নিউজ ডেস্কঃ ডেস্কঃ দেশের অন্যতম শীর্ষ ডিজিটাল সেবাদাতা প্রতিষ্ঠান বাংলালিংক সম্প্রতি রাজধানীর ইউনাইটেড হাসপাতালের সাথে বাংলালিংকের প্রধান কার্যালয় টাইগার্স ডেনে একটি চুক্তি করে। এই চুক্তির ফলে বাংলালিংকের প্রিয়জন গ্রাহকরা বিভিন্ন পরীক্ষায় বিশেষ মূল্য ছাড় পাবেন। ইউনাইটেড হাসপাতালে বাংলালিংক গ্রাহকরা মাত্র ৪,০০০ টাকায় টিয়ার একটি প্যাকেজ পাচ্ছেন।


এই প্যাকেজে থাকছে সিবিসি, র্যা নডম ব্লাড সুগার, ব্লাগ গ্রুপিং অ্যান্ড আরএইচ টাইপিং, এস. ক্রিয়েটনিাইন, এসজিপিটি (এএলটি) এসজিওটি (এসটি) ইউরিন আর/ই, চেস্ট এক্স-রে, ইসিজি, এবং ডাক্তারের পরামর্শ। অন্যদিকে ৬,০০০ টাকা প্যাকেজে থাকছে সিবিসি+ইএসআর, এসজিপিটি (এএলটি) এসজিওটি (এসটি) ইউরিন আর/ই, চেস্ট এক্স-রে, ইসিজি, অ্যাবডোমেনের সকল আল্ট্রা-সনোগ্রাম, এবং ডাক্তারের পরামর্শ নেয়ার সুযোগ। এই আকর্ষণীয় অফার চলবে ১৯ এপ্রিল ২০১৭ থেকে ১২ মার্চ ২০১৮ পর্যন্ত। অফার পেতে গ্রাহকদের “৮১৬২” লিখে “১০২০” নাম্বারে পাঠাতে হবে।


চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলালিংকের হেড অব কাস্টমার লাইফসাইকেল ম্যানেজমেন্ট, সুজয় বনিক, লয়্যালটি অ্যান্ড পার্টনারশিপ ম্যানেজার ইয়াশির আরাফাত হোসেন, ফারহানা সিনথিয়া, প্রিয়জন টিমের ন্যাশনাল কো-অর্ডিনেটর লিহাজ উদ্দিন আহমেদ, অ্যাসিস্টেন্ট ন্যাশনাল কো-অর্ডিনেটর ফাহমিদা চৌধুরী, অ্যাসিস্টেন্ট ন্যাশনাল কো-অর্ডিনেটর সালমান নুসরাত এবং ইউনাইটেড হাসপাতালের চিফ অব কমিউনিকেশন অ্যান্ড বিজনেস ডেভেলপমেন্ট ডা. সাগুফা আনোয়ার প্রমুখ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন