News71.com
 Bangladesh
 01 May 17, 11:33 AM
 164           
 0
 01 May 17, 11:33 AM

শ্রমিকদের ন্যূনতম মজুরি ১৮ হাজার করার দাবিতে মানববন্ধন।।  

শ্রমিকদের ন্যূনতম মজুরি ১৮ হাজার করার দাবিতে মানববন্ধন।।   

নিউজ ডেস্কঃ দেশের সব সেক্টরের শ্রমিকদের নূন্যতম মজুরি ১৮ হাজার করার দাবি জানিয়েছে শ্রমিকদের অধিকার আদায়ে নিয়োজিত সংগঠন বাংলাদেশ শ্রমিক ফেডারেশন। আজ সোমবার সকালে রাজধানীর গুলিস্থানের নূর হোসেন স্কয়ারে মে দিবস উপলক্ষে আয়োজিত মানববন্ধনে এ দাবি জানানো হয়। সংগঠনের সাধারণ সম্পাদক এ এ এম ফয়েজ হোসেন বলেন,অনেক রক্তের বিনিময়ে অর্জিত হয়েছে আজকের মে দিবস। তবে সারাবিশ্বে শ্রমিকদের স্বার্থ আদায় হলেও বাংলাদেশে তা হয়নি।

তিনি আরও বলেন,শ্রমিকদের নূন্যতম মজুর ও অধিকার আদায় না হওয়ার পেছনে বড় কারণ হলো তাদের ট্রেড ইউনিয়ন করতে না দেওয়া। তাদের সংঘটিত হতে না দেওয়া। আমরা শ্রমিকদের একত্রিত করে তাদের অধিকার আদায়ে কাজ করছি। এ সময় আরও উপস্থিত ছিলেন ফেডারেশনের সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম পথিক,দফতর ও প্রচার সম্পাদক আব্দুল হাকিম খান,এশিয়া বার্তার সম্পাদক নজরুল ইসলাম রেনু প্রমুখ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন