News71.com
 Bangladesh
 01 May 17, 11:28 AM
 153           
 0
 01 May 17, 11:28 AM

মা-মেয়েকে কিডনাপ করে মুক্তিপণ দাবি  

মা-মেয়েকে কিডনাপ করে মুক্তিপণ দাবি   

নিউজ ডেস্কঃ মা ও মেয়েকে অপহরণ করে মুক্তিপণ দাবিকারী এক অপহরণকারীকে গ্রেফতার করেছে যাত্রাবাড়ী থানা পুলিশ। গত ১৯/০৪/২০১৭ তারিখ ভোর ০৫.০০ টার দিকে ভিকটিম লাভলী আক্তার (৩০) ও তার মেয়ে হাফিজা আক্তার মিম (০৬) গ্রামের বাড়ি পিরোজপুরের ভান্ডারিয়া হতে গাজীপুরে যাওয়ার উদ্দেশ্যে সায়েদাবাদ জনপদ মোড়ে বাসের জন্য অপেক্ষা করছিল।

এমন সময় অজ্ঞাতনামা ৬/৭ জন অপহরণকারী জোরপূর্বক তাদেরকে অপহরণ করে একটি কালো রংয়ের মাইক্রোবাসে করে অজ্ঞাত স্থানে নিয়ে আটক করে রাখে । পরবর্তীতে ভিকটিমের আত্মীয়-স্বজনদের কাছে মোবাইল ফোনের মাধ্যমে তাদেরকে মুক্ত করার জন্য ১০ লক্ষ টাকা মুক্তিপণ দাবী করে।এ সংক্রান্তে ভিকটিম লাভলী আক্তারের স্বামী মোঃ হারুন হাওলাদার বাদি হয়ে যাত্রাবাড়ী থানায় একটি অপহরণ মামলা দায়ের করে।

মামলাটি তদন্তকালে যাত্রাবাড়ী থানা পুলিশ ময়মনসিংহ জেলার সীমান্তবর্তী অঞ্চলে অভিযান চালিয়ে ভিকটিমদ্বয়কে উদ্ধার করে। এ সময় অপহরণকারী চক্রের অন্যতম সদস্য মোঃ ইয়াসিন হাওলাদার (৪০) কে গ্রেফতার করে পুলিশ। গ্রেফতারকৃত ইয়াসিনের বাড়ি পিরোজপুরের ভান্ডারিয়া থানার ইকরি গ্রামে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন