News71.com
 Bangladesh
 01 May 17, 11:25 AM
 168           
 0
 01 May 17, 11:25 AM

 গাইবান্ধায় স্ত্রীকে গলাটিপে হত্যা করেছে স্বামী  

  গাইবান্ধায় স্ত্রীকে গলাটিপে হত্যা করেছে স্বামী   

নিউজ ডেস্কঃ গাইবান্ধার ফুলছড়ি উপজেলায় যৌতুকের দাবিতে স্ত্রী রুবি বেগমকে (২৮) গলাটিপে হত্যা করেছেন স্বামী বাবলু মিয়া। বাবলু ওই গ্রামের আলী আজমের ছেলে। রবিবার রাত সাড়ে ১১টায় উপজেলার উড়িয়া ইউনিয়নের মশামারী গ্রামে এ ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয়রা জানান, গত আট বছর আগে বাবলু মিয়ার সাথে একই উপজেলার উদাখালী ইউনিয়নের দক্ষিণ বুড়াইল গ্রামের আব্দুর রহিমের মেয়ে রুবির বিয়ে হয়। গত দুই বছর ধরে স্বামী-স্ত্রীর মধ্যে দ্বন্দ্ব লেগে ছিল। রুবিকে প্রায়ই বাবলু শারীরিকভাবে নির্যাতন করতেন বলে অভিযোগ আছে।


এলাকাবাসী জানান, রবিবার রাত সাড়ে ১১টার দিকে রুবিকে স্বামী বাবলু মিয়া বেধড়ক পিটিয়ে আহত করেন। পরে তাকে গলাটিপে হত্যা করেন। রুবি বেগমের বাবা আব্দুর রহিমসহ তার পরিবারের লোকজন অভিযোগ করে বলেন, বেশ কিছুদিন থেকে রুবির স্বামী যৌতুকের টাকা দাবি করে আসছিল। টাকা দিতে না পারায় রুবিকে তার স্বামী শারীরিকভাবে প্রচণ্ড নির্যাতন শুরু করে। এরই ধারাবাহিকতায় রবিবার রাতে তাকে মারপিট করে এবং এক পর্যায়ে রুবিকে গলা টিপে হত্যা করে। ফুলছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল খালেক ঢাকাটাইমসকে বলেন, রুবি বেগমের শরীরে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন