News71.com
 Bangladesh
 01 May 17, 10:38 AM
 146           
 0
 01 May 17, 10:38 AM

রাজধানীর তুরাগে খাদ্যে বিষক্রিয়ায় ৩২ শ্রমিক অসুস্থ।।

রাজধানীর তুরাগে খাদ্যে বিষক্রিয়ায় ৩২ শ্রমিক অসুস্থ।।

নিউজ ডেস্কঃ গতকাল রবিবার রাত ৮টার দিকে ঢাকার তুরাগে খাদ্যে বিষক্রিয়ায় ৩২ জন শ্রমিক অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। তারা রাজউকের ভবন নির্মাণে নিয়োজিত ছিলেন বলে জানা গেছে।

ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির নায়েক ফরিদুল ইসলাম জানান, তুরাগ থানার ১৮ নম্বর সেক্টরের ৮ নম্বর প্লটে ভবন নির্মাণে নিয়োজিত রয়েছেন ৪৫ জন শ্রমিক। গতকাল রবিবার রাত ৮টার দিকে ডিম-আলুর ঝোল দিয়ে ভাত খান তারা। এর ঘণ্টাখানেক পর ৩২ জন শ্রমিক অসুস্থ হয়ে পড়লে তাদের হাসপাতালে আনা হয়। কারও বমি ভাব,কারও মাথা ব্যথাসহ নানা সমস্যা দেখা দিয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন