News71.com
 Bangladesh
 01 May 17, 10:16 AM
 177           
 0
 01 May 17, 10:16 AM

শ্রমিকরা আজও ন্যায্য অধিকার বঞ্চিত।।মে দিবসে খালেদা জিয়ার বিবৃতি

শ্রমিকরা আজও ন্যায্য অধিকার বঞ্চিত।।মে দিবসে খালেদা জিয়ার বিবৃতি

নিউজ ডেস্কঃ বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া বলেছেনশ্রমিকের ঐতিহাসিক অবদানের ফলেই বিশ্ব অর্থনীতি চাঙ্গা হয়। অথচ আজও বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন স্থানে নিপীড়িত শ্রমিকরা তাঁদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত। মহান মে দিবস উপলক্ষে দেওয়া বিবৃতিতে এসব কথা বলেন খালেদা জিয়া। আজ সোমবার সারাবিশ্বের মতো বাংলাদেশেও পালিত হবে মহান মে দিবস।

বিবৃতিতে খালেদা জিয়া বলেন,মহান মে দিবস উপলক্ষে আমি দেশে বিদেশে কর্মরত সকল বাংলাদেশি শ্রমিক-কর্মচারী এবং বিশ্বের সব শ্রমজীবী খেটে খাওয়া মানুষকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাই। আমি তাদের উত্তরোত্তর সুখ, শান্তি,সমৃদ্ধি ও সাফল্য কামনা করি। ১৮৮৬ সালের মে মাসে শ্রমিকের ন্যায্য অধিকার আদায় করতে গিয়ে আমেরিকার শিকাগো শহরে ‘হে মার্কেটে’ জীবনদানকারী এবং এই আন্দোলনের জন্য ফাঁসিকাষ্ঠে আত্মদানকারী প্রতিবাদী শ্রমিকদের স্মৃতির প্রতি জানাই গভীর শ্রদ্ধা । তিনি বলেন,মহান মে দিবস ঐতিহাসিকভাবে একটি তাৎপর্যপূর্ণ দিন। শ্রমজীবী মানুষের রক্তঝরা ঘামেই বিশ্ব সভ্যতার বিকাশ এবং বিজ্ঞান ও প্রযুক্তির নতুন দিগন্ত উম্মোচিত হয়।

খালেদা জিয়া আরো বলেন,বাংলাদেশ জাতীয়তাবাদী দল শ্রমিকদের ন্যায্য দাবির প্রতি সম্মান ও শ্রমের মর্যাদা সম্পর্কে সব সময় আপসহীন সংগ্রাম করে গেছে। শ্রমজীবী মানুষের অধিকার আদায় এবং তা রক্ষায় আমরা আমাদের প্রতিশ্রুতি পালনে কখেনোই পিছপা হইনি। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান নিজেকে সবসময় একজন শ্রমিক হিসেবে পরিচয় দিতে গর্ব ও স্বাচ্ছন্দবোধ করতেন। শ্রমিকদের দুটো হাতকে তিনি উন্নয়নের চাবিকাঠি ভাবতেন। এ দেশের শ্রমজীবী ও পরিশ্রমী মানুষের কল্যাণে তিনি যুগোপযোগী পদক্ষেপ গ্রহণ করেছিলেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন