
নিউজ ডেস্কঃ আবহাওয়া অফিস জানিয়েছে, ঢাকা, ময়মনসিংহ, রাজশাহী, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর বিভাগের দু’এক জায়গায় অস্থায়ী দমকা বা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে দেশের কোথাও কোথাও বিচ্ছিন্নভাবে শিলাবৃষ্টি হতে পারে।
দিনের তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে। আবহাওয়ার এই পূর্বাভাস সোমবার সন্ধ্যা ৬টা পর্যন্ত প্রযোজ্য। আজ সোমবার ঢাকায় সূর্যোদয় হয়েছে ৫টা ২৫ মিনিটে, সূর্যাস্ত হবে ৬টা ২৭ মিনিটে।গতকাল রোববার দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল যশোরে ৩৬.২ ডিগ্রি এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল কুমারখালীতে ২০ ডিগ্রি সেলসিয়াস।
আবহাওয়ার সিনপটিক অবস্থায় বলা হয়েছে, লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন বাংলাদেশ এলাকায় অবস্থান করছে, যা উত্তর-পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে।