News71.com
 Bangladesh
 01 May 17, 12:07 AM
 167           
 0
 01 May 17, 12:07 AM

কক্সবাজারে হোটেল থেকে আওয়ামী লীগ নেতা ইসমাঈলের লাশ উদ্ধার।।

কক্সবাজারে হোটেল থেকে আওয়ামী লীগ নেতা ইসমাঈলের লাশ উদ্ধার।।

 

নিউজ ডেস্কঃ কক্সবাজার শহরের একটি আবাসিক হোটেল থেকে ইসমাঈল নামে এক আওয়ামী লীগ নেতার লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ রবিবার বিকেলে ওই হোটেল কক্ষের ফ্যানের সাথে টেলিফোনের তার দিয়ে ঝুলন্ত অবস্থায় তার লাশটি উদ্ধার করা হয়। এ ব্যাপারে হোটেলটির ম্যানেজার ও একজন বয়সহ দু'জনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ। নিহত আওয়ামী লীগ নেতার নাম মোহাম্মদ ইসমাঈল (৪৮)। তিনি বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও সহ সভাপতির দায়িত্ব পালন করেছিলেন।

এ ব্যাপারে কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম হোসেন জানান,শহরের লালদিঘী পাড়ের হোটেল পালংকী’র ১০৭ নম্বর কক্ষ থেকে আওয়ামী লীগ নেতার লাশ উদ্ধার করা হয়েছে। পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করেছে। গত ২৮ এপ্রিল তিনি ওই হোটেলের কক্ষ ভাড়া নিয়েছিলেন। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন