News71.com
 Bangladesh
 30 Apr 17, 11:23 PM
 181           
 0
 30 Apr 17, 11:23 PM

কালবৈশাখীর তাণ্ডবে বিদ্যুতের খুঁটি উপড়ে যাওয়ায় অন্ধকারে লালমনিরহাটের দুই উপজেলা  

কালবৈশাখীর তাণ্ডবে বিদ্যুতের খুঁটি উপড়ে যাওয়ায় অন্ধকারে লালমনিরহাটের দুই উপজেলা   

নিউজ ডেস্কঃ কালবৈশাখী ঝড়ে বিদ্যুতের খুঁটি উপড়ে যাওয়ায় লালমনিরহাটের দুই উপজেলায় শুক্রবার রাত সাড়ে ৮টা থেকে বিদ্যুৎসংযোগ বিছিন্ন রয়েছে। রবিবার বিকাল ৫টা অবধি বিদ্যুৎ লাইন মেরামত করতে পারেনি কর্তৃপক্ষ। গতকাল শুক্রবার রাত সাড়ে ৮টায় জেলার উত্তর-পশ্চিম কোন থেকে বয়ে আসা কালবৈশাখী ঝড় লালমনিরহাটের ৫ উপজেলার দুই শতাধিক গ্রামের উপর দিয়ে বয়ে যায়। ঝড়ে গাছপালা ভেঙে ও উপড়ে বিদ্যুতের তারের উপর পড়ে। এতে অনেক স্থানে ছিঁড়ে যায় বিদ্যুতের তার। ফলে বিচ্ছিন্ন হয়ে পড়ে বিদ্যুৎসংযোগ। গত দুই দিন থেকে ছিঁড়ে যাওয়া তার মেরামতের কাজ করছে বিদ্যুৎ বিভাগ। এ কারণে লালমনিরহাটের আদিতমারী ও কালিগঞ্জ উপজেলায় বিদ্যুৎ সংযোগ বন্ধ রয়েছে।


জেলা বিদ্যুৎ ও বিতরণ বিভাগের নির্বাহী প্রকৌশলী হাসনাত জামান বলেন, ঝড়ে ক্ষতিগ্রস্ত এলাকার বিদ্যুৎ লাইন মেরামতের কাজ চলছে। কাজ শেষ হলে দ্রুত বিদ্যুৎ সংযোগ দেয়া হবে। তবে শেষ খবর পাওয়া পর্যন্ত বিদ্যুৎ সংযোগ কখন স্বাভাবিক হবে তা নিশ্চিত করে বলতে পারেনি বিদ্যুৎ বিভাগের ওই কর্মকর্তা।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন