News71.com
 Bangladesh
 30 Apr 17, 11:22 PM
 191           
 0
 30 Apr 17, 11:22 PM

রাজধানীতে এসি বিস্ফোরণে চারজন দগ্ধ  

রাজধানীতে এসি বিস্ফোরণে চারজন দগ্ধ   

নিউজ ডেস্কঃ রাজধানীর এলিফ্যান্ট রোডের একটি নির্মাণ প্রতিষ্ঠানে রংয়ের কাজ করার সময় এয়ারকন্ডিশন (এসি) বিস্ফোরণে চারজন দগ্ধ হয়েছেন। রবিবার বিকালে এ ঘটনা ঘটে। দগ্ধদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে। দগ্ধরা হলেন ওই কোম্পানির মালিক উৎপল চক্রবর্তী (৩৮), রংমিস্ত্রি মোনায়েম হোসেন (৩৮), অফিসের কর্মচারী সোহেল (৩৫) ও আলী রেজা (৩২)।

দগ্ধরা জানান, বিকাল সাড়ে পাঁচটার দিকে এলিফ্যান্ট রোডের ইস্টার্ন মল্লিকা মার্কেটের পেছনে বসতি অ্যালিগ্যান্স নামের একটি ১২ তলা ভবনের নিচ তলায় হোম ইনজয় ডেভেলপমেন্ট কোম্পানিতে রংয়ের কাজ করছিলেন তারা। তখন ওই কোম্পানির একটি এসি বিস্ফোরিত হয়ে আগুন ধরে যায়। এতে তারা চারজন দগ্ধ হন। পরে তারা নিজেরাই চিকিৎসার জন্য সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে আসেন।চিকিৎসকদের বরাত দিয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ উপপরিদর্শক বাচ্চু মিয়া বলেন, দগ্ধদের অবস্থা আশঙ্কামুক্ত।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন