
নিউজ ডেস্কঃ ভারতের ডেপুটি হাই কমিমশনার অভিজিৎ চট্টপ্যাধ্যায় বলেছেন,‘ভারত বাংলাদেশের পরীক্ষিত বন্ধু। কেননা মহান স্বাধীনতা যুদ্ধের সময় ভারতবর্ষ বাংলাদেশের পাশে ছিল। এখনো আমরা বাংলাদেশের পাশে আছি,ভবিষ্যতেও থাকবো। নীলফামারী জেলার জলঢাকা উপজেলায় আজ রবিবার দিনব্যাপী সফর শেষে বিকেলে সার্কিটহাউস মিলনায়তনে স্থানীয় সুধীজন ও সাংবাদিকদেরসাথে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।
অভিজিৎ চট্টপ্যাধ্যায় বলেন,সে সময়ে বাংলাদেশ থেকে এক কোটি শরনার্থী ভারতে গিয়েছিল,ওই সময়ে ভারতের আর্থিক অবস্থার এমন উন্নতি ছিল না। তার পরেও ভারত তাদের দুহাত বাড়িয়ে শরনার্থীদের গ্রহন করেছিল। আজো আমরা ঠিক সেই সৌহার্দের বন্ধনে আপনাদের পাশে রয়েছি। আমরা জানি কিছু অপশক্তি আছে যারা এই বন্ধনকে ছিন্ন করার চেষ্টা করে,কিন্ত আমরা জানি যে,ওই বন্ধন এতো দৃঢ়, যা কোন অপচেষ্টায় বন্ধন ছিন্ন হবে না।
এসময় সেখানে উপস্থিত ছিলেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনালের নিয়র প্রসিকিউটর তুরিন আফরোজ,ভারতীয় ডেপুটি হাই কমিশনারের সহধর্মীনী ড. পত্রালিকা চট্টপ্যাধ্যায়, জলঢাকা উপজেলা আওয়ামী লীগের সভাপতি আনছার আলী প্রমূখ। এর আগে ডেপুটি হাই কমিশনার জেলার জলঢাকা উপজেলার বালাগ্রাম এবং কৈমারী ইউনিয়নের বিভিন্ন গ্রাম পরিদর্শন করেন।