News71.com
 Bangladesh
 30 Apr 17, 09:39 PM
 153           
 0
 30 Apr 17, 09:39 PM

সরকারি ভাবে ২৬ লাখ বেকারের কর্মসংস্থানের উদ্যোগ।।

সরকারি ভাবে ২৬ লাখ বেকারের কর্মসংস্থানের উদ্যোগ।।

নিউজ ডেস্কঃ টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জনে দেশের ৫ কোটি ৬৭ লাখ শ্রমজীবী মানুষের অধিকার ও মর্যাদাকে প্রতিষ্ঠা করার পাশাপাশি ২৬ লাখ বেকারের কর্মসংস্থানের উদ্যোগ নিয়েছে সরকার। শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মুজিবুল হক মে দিবসের প্রাক্কালে আরো বলেন,আগামী ২০৩০ সালের মধ্যে বাংলাদেশে এসডিজির ১৭টি লক্ষ্যমাত্রার মধ্যে ৮ নম্বর লক্ষ্যমাত্রায় বলা হয়েছে,সমন্বিত ও অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জনে,সবার জন্য সমন্বিত উৎপাদনশীল কর্মসংস্থান এবং সম্মানজনক কাজ উন্নতকরণ করতে হবে।

তাই অধিক কর্মসংস্থানের মাধ্যমে বেকারত্ব দূর করা হবে এবং দক্ষ জনশক্তি তৈরি করতে কারিগরি প্রশিক্ষণ স্থাপন করা হবে বলে জানান প্রতিমন্ত্রী।আন্তর্জাতিক শ্রম সংস্থা (আইএলও) এবং বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর শ্রম জরিপ অনুয়ায়ী,দেশে বর্তমানে শ্রমশক্তির মধ্যে ৩ কোটি ৯৫ লাখ পুরুষ ও এক কোটি ৭২ লাখ নারী। এর মধ্যে অনানুষ্ঠানিক কাজে যুক্ত আছেন প্রায় ৪কোটি ৭০ লাখ। প্রায় ৮৭ শতাংশ শ্রমশক্তি অনানুষ্ঠানিক কাজ করে থাকেন। বাকি ১৩ শতাংশ শ্রমশক্তি আনুষ্ঠানিক ক্ষেত্রে কাজ করে থাকেন। দেশে বর্তমানে বেকারের সংখ্যা ২৬ লাখের কিছু বেশি।

শ্রম প্রতিমন্ত্রী আরো বলেন,বর্তমানে পোশাক শিল্পে প্রায় ৪২ লাখের বেশি শ্রমিক কাজ করে। ২০০৯ সালে যেখানে শ্রমিকদের ন্যুনতম মজুরি ছিল মাত্র ১৬০০ টাকা সেখানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হস্তক্ষেপে ২০১৩ সালে শ্রমিকদের বেতন ২২৩ ভাগ বৃদ্ধি করে ন্যুনতম ৫৩০০ টাকা করা হয়েছে। শ্রমিকরা সরকারি চাকরিজীবীদের মতো প্রতি বছর ৫ শতাংশ হারে বেতন বৃদ্ধিরও সুবিধা পাচ্ছেন। এছাড়া তাদের জন্য বিশেষ কল্যাণ তহবিল রয়েছে। শ্রমিক কল্যাণ তহবিলে ২০০ কোটি টাকার বেশি জমা হয়েছে। রপ্তানিমুখী পোশাক শ্রমিকদের জন্য আলাদা আরো বিশেষ তহবিল গঠন করা হয়েছে। শ্রমিক অধিকার নিশ্চিত করতে ট্রেড ইউনিয়ন করার অবাধ অধিকার আজ প্রতিষ্ঠিত। শ্রমিক স্বার্থে সরকার হাসপাতাল,প্রশিক্ষণ কেন্দ্র, নিরাপদ কর্মক্ষেত্র তৈরি ইত্যাদি কাজ দেশি-বিদেশি সহায়তায় করে যাচ্ছে

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন