
নিউজ ডেস্কঃ গাইবান্ধার গোবিন্দগঞ্জে নাশকতা মামলায় সাজাপ্রাপ্ত বিএনপির ২০ নেতাকর্মীর জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠিয়েছেন আদালত। দ্রুত বিচার ট্রাইব্যুনাল আদালতের বিচারক মইনুল হাসান ইউসুব আজ রোববার দুপুর সাড়ে ১২টার দিকে তাদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানো নির্দেশ দেন। নাশকতা মামলায় ২৫ এপ্রিল গোবিন্দগঞ্জ পৌর যুবদলের সভাপতি লিপন, গোবিন্দগঞ্জ উপজেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি মোকাদ্দেম হোসেন সজল,গোবিন্দগঞ্জ উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক কাজী এহসানুল কবীর রিপন,পৌর ছাত্রদলের আহ্বায়ক আবদুল মতিন প্রধান,যুগ্ম-আহ্বায়ক আবদুল মোন্নাফ চৌধুরী,পৌর স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক দিবাশিষ কুমার চাকী কাজল,ছাত্রনেতা জিটু,গোবিন্দগঞ্জ সরকারি কলেজ ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক আতিকুর রহমান মণ্ডলসহ (রতন) ২৫ নেতাকর্মীকে পাঁচ বছর করে কারাদণ্ড দেন আদালত।