News71.com
 Bangladesh
 30 Apr 17, 09:32 PM
 173           
 0
 30 Apr 17, 09:32 PM

শ্যামলীতে ৮ হাজার ইয়াবাসহ প্রাইভেট কার আটক, গ্রেফতার ৪ মাদক ব্যবসায়ী  

শ্যামলীতে ৮ হাজার ইয়াবাসহ প্রাইভেট কার আটক, গ্রেফতার ৪ মাদক ব্যবসায়ী   

নিউজ ডেস্কঃ রাজধানীর শ্যামলীতে ইয়াবা ট্যাবলেটসহ ৪ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ। গ্রেফতারকৃতরা হল-মোঃ রুবেল সরদার(৩২), মোঃ ইমাম হোসেন (৪৮), মোঃ করিমুল হাসান চৌধুরী(৫৬) ও মোঃ নুরুল আবছার (৩০)।


এ সময় তাদের হেফাজত হতে ৮০০০ পিস ইয়াবা ট্যাবলেট ও ইয়াবা ট্যাবলেট পরিবহনে ব্যবহৃত একটি প্রাইভেট কার উদ্ধার করা হয়। ডিএমপি’র গোয়েন্দা (দক্ষিণ) বিভাগের অবৈধ মাদকদ্রব্য উদ্ধার ও প্রতিরোধ টিম ২৯ এপ্রিল’১৭ শনিবার বেলা ০১টা ৩০ মিনিটে রাজধানীর শেরে-বাংলা নগর থানার শ্যামলী এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে শেরে-বাংলা নগর থানায় মামলা ‍রুজু হয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন