News71.com
 Bangladesh
 30 Apr 17, 09:22 PM
 196           
 0
 30 Apr 17, 09:22 PM

ক্ষতিপূরণ প্রদানের অঙ্গীকার বাস্তবায়নের দাবিতে ঝালকাঠিতে সনাক এর মানববন্ধন।।

ক্ষতিপূরণ প্রদানের অঙ্গীকার বাস্তবায়নের দাবিতে ঝালকাঠিতে সনাক এর মানববন্ধন।।

নিউজ ডেস্কঃ জলবায়ু অর্থায়নে শিল্পোন্নত দেশের প্রতিশ্রুত ক্ষতিপূরণ প্রদানের অঙ্গীকার বাস্তবায়নের দাবিতে ঝালকাঠিতে মানববন্ধন করা হয়েছে। টিআইবির সচেতন নাগরিক কমিটির (সনাক) উদ্যোগে আজ রবিবার সকাল ১০টায় স্থানীয় প্রেসক্লাবের সামনের সড়কে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। ঘণ্টাব্যাপী এ মানববন্ধনে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

সনাকের সহসভাপতি ও জলবায়ু অর্থায়নে সুশাসন উপকমিটির আহ্বায়ক হেমায়েত উদ্দিন হিমুর সভাপতিত্বে অন্যদের মধ্যে মধ্যে বক্তব্য দেন,ঝালকাঠি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আক&কাস সিকদার,সনাক সদস্য কবিতা হালদার,নজরুল ইসলাম ও টিআইবির এরিয়া ম্যানেজার কাজী মো. এনামুল হক।

বক্তারা বলেন,জলাবায়ু অর্থায়নে উন্নত দেশের প্রতিশ্রুতির বাস্তবায়ন প্রয়োজন। সবুজ জলবায়ু তহবিল হতে সংগ্রহ এবং তা ব্যবহারে স্বচ্ছতা থাকতে হবে। তহবিলের জবাবদিহিতা ও নাগরিক অংশগ্রহণ নিশ্চিতের দাবিও জানান বক্তারা।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন