News71.com
 Bangladesh
 30 Apr 17, 09:20 PM
 187           
 0
 30 Apr 17, 09:20 PM

কুমিল্লা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সম্মেলন আগামী ৭ মে'র পরিবর্তে ১৩ মে।।  

কুমিল্লা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সম্মেলন আগামী ৭ মে'র পরিবর্তে ১৩ মে।।   

নিউজ ডেস্কঃ কুমিল্লা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সম্মেলনের তারিখ পরিবর্তন করা হয়েছে। আগামী ৭ মে'র পরিবর্তে এক সপ্তাহ পিছিয়ে সম্মেলনের তারিখ নির্ধারণ করা হয়েছে ১৩ মে। বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদ অনিবার্য কারণে সম্মেলনের তারিখ পরিবর্তন করেছে বলে জানা যায়।

কুমিল্লা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ সূত্রে জানা যায়,গত ২০ এপ্রিল বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের সভাপতি সাইফুর রহমান সোহাগ ও সাধারণ সম্পাদক এস এম জাকির হোসাইন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে ৭ মে কুমিল্লা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগকে সম্মেলনের আয়োজন করতে নির্দেশ দেয়। এরপর হঠাৎ করেই কেন্দ্রীয় নেতৃবৃন্দ ৭ মে'র পরিবর্তে এক সপ্তাহ পিছিয়ে ১৩ মে সম্মেলন আয়োজনের জন্য কুমিল্লা বিশ্ববিদ্যায়র শাখার সভাপতি ও সাধারণ সম্পাদককে নির্দেশ দেয়।

সূত্র জানায়,এবারই প্রথমবারের মতো কুমিল্লা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের প্রথম বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে। সংগঠনের কার্যক্রমকে শক্তিশালী ও গতিশীল করতেই এ সম্মেলন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন