News71.com
 Bangladesh
 30 Apr 17, 01:27 PM
 205           
 0
 30 Apr 17, 01:27 PM

প্রমাণের আগে কারও বিরুদ্ধে রাজাকার শব্দ ব্যবহার নয় : ট্রাইব্যুনাল

প্রমাণের আগে কারও বিরুদ্ধে রাজাকার শব্দ ব্যবহার নয় : ট্রাইব্যুনাল

নিউজ ডেস্কঃ মুক্তিযুদ্ধকালীন মানবতাবিরোধী অপরাধ প্রমাণের আগে কারো বিরুদ্ধে ‘রাজাকার’ শব্দ ব্যবহার করা যাবে না বলে মত দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। রবিবার বিচারপতি আনোয়ারুল হকের নেতৃত্বাধীন তিন সদস্যের ট্রাইব্যুনাল এই মত দেন। নওগাঁর তিন আসামিকে সেফ হোমে জিজ্ঞাসাবাদ করার জন্য তদন্ত সংস্থার করার আবেদনে ‘রাজাকার’ শব্দ থাকায় ট্রাইব্যুনাল এই মন্তব্য করেন।

নওগাঁর এই তিন আসামি হলেন- রেজাউল করিম মন্টু, ইসহাক আলী ও শহীদ মন্ডল। তাদেরকে ৮ ও ৯ মে ধানমন্ডির সেফ হোমে নিয়ে জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছেন ট্রাইব্যুনাল। একইসঙ্গে আগামী ১২ জুলাই মামলাটির পরবর্তী তদন্তের অগ্রগতি প্রতিবেদন দাখিল করতে আদেশ দেন আদালত।শুনানির সময় ট্রাইব্যুনালে রাষ্ট্রপক্ষে উপস্থিত ছিলেন প্রসিকিউটর তাপস কান্তি বল ও প্রসিকিউটর আবুল কালাম। আসামিদের পক্ষে ছিলেন আইনজীবী আব্দুস সাত্তার পালোয়ান।

প্রসিকিউটর তাপস কান্তি বল সাংবাদিকদের জানান, নওগাঁ থেকে গ্রেপ্তার এই তিনজনকে সেফ হোমে নিয়ে জিজ্ঞাসাবাদের অনুমতি চেয়ে আবেদন করেছিল তদন্ত সংস্থা। তদন্ত সংস্থার ওই আবেদনে ‘রাজাকার’ শব্দ লেখা থাকায় ট্রাইব্যুনাল বলেছেন, দোষী সাব্যস্ত হওয়ার আগে কোনো ব্যক্তিতে ‘রাজাকার’ বলা সমীচীন হবে না। মুক্তিযুদ্ধের সময় নওগাঁর বিভিন্ন এলাকায় মানবতাবিরোধী অপরাধের অভিযোগে চারজনের বিরুদ্ধে মামলা হয়। ওই মামলায় তিনজনকে গ্রেপ্তার করে পুলিশ। বাকি একজন এখনো পলাতক আছেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন