News71.com
 Bangladesh
 30 Apr 17, 12:27 PM
 209           
 0
 30 Apr 17, 12:27 PM

হাওরে বাঁধ নির্মাণে গাফিলতি থাকলে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।। প্রধানমন্ত্রী শেখ হাসিনা

হাওরে বাঁধ নির্মাণে গাফিলতি থাকলে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।। প্রধানমন্ত্রী শেখ হাসিনা

 

নিউজ ডেস্কঃ হাওর অঞ্চলের বাঁধ নির্মাণে কারও কোনও ধরনের গাফিলতি থাকলে তার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন,হাওর অঞ্চলে মানুষের কষ্ট লাঘব করার জন্য বাঁধ নির্মাণ করা হয়। এসব বাঁধ নির্মাণে কোনও ধরনের অবহেলা থাকলে তা ছাড় দেওয়া হবে না। আজ রবিবার,৩০ এপ্রিল সুনামগঞ্জের শাল্লা উপজেলায় হাওর এলাকা হাওর এলাকা পরিদর্শনের পর উপজেলার শাহীদ আলী মডেল উচ্চ বিদ্যালয়ের মাঠে এক মতবিনিময় সভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এসব কথা বলেন।

সভায় প্রধানমন্ত্রী বলেন,হাওর অঞ্চলের মানুষ প্রতিনিয়ত জীবনযুদ্ধে থাকে। বাওর এলাকা আমারও এলাকা,আমি বুঝি আপনাদের কষ্ট। এসব এলাকার মানুষ বন্যায় ক্ষতিগ্রস্ত হয়। তাই এসব এলাকায় বিকল্প জীবিকার ব্যবস্থা করা হবে। শুধু ফসলের ওপর নির্ভরশীল না থেকে মাছের উৎপাদন বাড়াতে হবে। মাছ উৎপাদনের সঙ্গে সঙ্গে মাছের সংরক্ষণ,প্রক্রিয়াজাত ও বাজারজাতের ব্যবস্থা যেন নেওয়া হয়,সে ব্যবস্থা করা হবে।

হাওর অঞ্চলের উন্নয়নে সরকারের পরিকল্পনার কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, ‘হাওর এলাকার নদীগুলো যেন ভরাট না হয়ে যায়,সেজন্য নদীগুলো ড্রেজিং করা হবে। হাওর এলাকায় খাল কাটা হবে এবং এসব খাল যেন বেশি পানি ধারণ করতে পারে,সে ব্যবস্থা নেওয়া হবে। হাওর উন্নয়ন বোর্ড সরকারের এসব পরিকল্পনা বাস্তবায়ন করবে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন