
নিউজ ডেস্কঃ আবৃত্তিশিল্পী ও মুক্তিযোদ্ধা কাজী আরিফের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গতকাল শনিবার এই আবৃত্তিকারের মৃত্যু হয়।
প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব আশরাফুল আলম জানান,সরকারপ্রধান কাজী আরিফের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা প্রকাশ করেছেন। পেশায় স্থপতি কাজী আরিফের বয়স হয়েছিল ৬৫ বছর। তার স্ত্রী প্রজ্ঞা লাবণীও একজন আবৃত্তি শিল্পী। দুই মেয়ে রয়েছে তাদের।